Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

নিষ্প্রভ মেসি, ড্র ইন্তার মায়ামির

মেজর লিগ সকারে ক্রমশ পিছিয়ে পড়ছে ইন্তার মায়ামি। গত ম্যাচে মিনেসোটার কাছে ১-৪ গোলে বশ মেনেছিলেন লিও মেসিরা। এবার অ্যাওয়ে ম্যাচে সান জোসের বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও ৩-৩ গোলে ড্র করলেন তাঁরা।

নিষ্প্রভ মেসি, ড্র ইন্তার মায়ামির
  • ১৬ মে, ২০২৫ ০৪:০১
Prefer us on Google

ফ্লোরিডা: মেজর লিগ সকারে ক্রমশ পিছিয়ে পড়ছে ইন্তার মায়ামি। গত ম্যাচে মিনেসোটার কাছে ১-৪ গোলে বশ মেনেছিলেন লিও মেসিরা। এবার অ্যাওয়ে ম্যাচে সান জোসের বিরুদ্ধে শুরুতে লিড নিয়েও ৩-৩ গোলে ড্র করলেন তাঁরা। আপফ্রন্টে একেবারেই ছন্দে ছিলেন না মেসি। ম্যাচে ইন্তারের হয়ে জোড়া গোল তাদেও আলেন্দের। এছাড়া জাল কাঁপান ফ্যালকন। সান জোসের গোলদাতা যথাক্রমে ক্রিশ্চিয়ান আরাঙ্গো, বিউ লেরক্স ও ইয়ান হার্কেস। এই ড্রয়ের ফলে ১২ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে নেমে গেল ইন্তার মায়ামি।

Advertisement

এদিকে, আর্জেন্তিনার জাতীয় দলে ফিরলেন মেসি। গত মার্চে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চোটের কারণে খেলতে পারেননি মহাতারকা। তবে এখন তিনি ফিট। তাই আগামী মাসে দু’টি বাছাই পর্বের ম্যাচের জন্য মেসিকে রেখেই ২৮ জনের স্কোয়াড ঘোষণা করেছেন কোচ স্কালোনি। উল্লেখ্য, ৫ জুন চিলি ও ১০ জুন কলম্বিয়ার বিরুদ্ধে খেলবে আর্জেন্তিনা।

Advertisement
সম্পর্কিত সংবাদ