Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / খেলা

সুনীলদের হারাল ইন্টার কাশী

সুপার কাপের শুরুতেই শেষ সুনীল ছেত্রীদের অভিযান। বড় চমক দিল আই লিগের দল ইন্টার কাশী। বুধবার বেঙ্গালুরু এফসি’কে টাই-ব্রেকারে হারাল তারা।

সুনীলদের হারাল ইন্টার কাশী
  • ২৪ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সুপার কাপের শুরুতেই শেষ সুনীল ছেত্রীদের অভিযান। বড় চমক দিল আই লিগের দল ইন্টার কাশী। বুধবার বেঙ্গালুরু এফসি’কে টাই-ব্রেকারে হারাল তারা। সুনীলকে বেঞ্চে রেখে এদিন প্রথম একাদশ সাজিয়েছিলেন জেরার্ড জারাগোজা। তবে ডেডলক খোলে দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে। রয় উইলিয়ামসের গোলে লিড নেয় বেঙ্গালুরু। তবে শেষ পর্বে কাশীকে লড়াইয়ে ফেরান মাতিজা বাবোভিক। নির্ধারিত সময়ে ম্যাচের ফল ১-১ হওয়ায় খেলা গড়ায় টাই-ব্রেকারে। এই পর্বে ৫-৩ ব্যবধানে ম্যাচ জেতে ইন্টার কাশী। অন্য ম্যাচে, চেন্নাইয়ানকে ৪-০ গোলে উড়িয়ে দিল মুম্বই সিটি এফসি। জোড়া লক্ষ্যভেদে ম্যাচের নায়ক ছাংতে। এছাড়াও স্কোরশিটে নাম তুললেন নিকোলাস কারেলিস ও বিপিন সিং। এদিন পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার প্রতিবাদে নীরবতা পালনের পাশাপাশি কালো ব্যাজ পরে খেলেন ফুটবলাররা।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ