নিজস্ব প্রতিনিধি, বারাসত: ক্রীড়ামন্ত্রীর নির্দেশে বকেয়া ন’টি কাজ দ্রুত শেষ করতে শনিবার ফের বারাসত স্টেডিয়াম পরিদর্শন করেন জেলা প্রশাসনের কর্তারা। ছিলেন সভাধিপতি নারায়ণ গোস্বামী, অতিরিক্ত জেলাশাসক মণীশ মিশ্র, অতিরিক্ত পুলিস সুপার অতীশ বিশ্বাস সহ অন্যরা। স্টেডিয়ামে সাধারণ দর্শকদের গেট দিয়েই এতদিন ভিআইপি ও খেলোয়াড়দের গাড়ি প্রবেশ করত। বিগত টুর্নামেন্টগুলিতে এর জেরে সমস্যায় পড়তে হয়েছে কর্তৃপক্ষকে। তাই এবার বিশৃঙ্খলা রুখতে স্টেডিয়ামে আলাদা একটি প্রবেশ ও বাহির গেট করা হচ্ছে। সেই গেট দিয়ে পুলিসি নিরাপত্তার মধ্যে দিয়ে শুধুমাত্র ভিআইপি ও টিম আসবে-যাবে।



