Bartaman Logo
২৪ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ছবি তুলতে জোরাজুরি! দাবি উড়িয়ে ট্রাম্পকে মিথ্যাবাদী তকমা মেলোনির

ফ্রান্সে জি-৭ সম্মেলন চলাকালীন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছবি তোলার জন্য তাঁর কাছে অনুনয়-বিনয় করছিলেন।

ছবি তুলতে জোরাজুরি! দাবি উড়িয়ে ট্রাম্পকে মিথ্যাবাদী তকমা মেলোনির
  • ২০ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রোম: ফ্রান্সে জি-৭ সম্মেলন চলাকালীন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ছবি তোলার জন্য তাঁর কাছে অনুনয়-বিনয় করছিলেন। এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইতালির একটি টিভি চ্যানেলকে সাক্ষাত্কার দেন মার্কিন প্রেসিডেন্ট। সেখানেই এমন দাবি করেন তিনি। ট্রাম্প বলেন, ‘মেলোনি আমার সঙ্গে একটা ছবি তোলার জন্য জোরাজুরি করছিলেন। উনি খুবই আগ্রহী ছিলেন। আমি হয়ত ছবিটা তুলতাম না কিন্তু ওঁর জন্য আমার মায়াই হল।’ তবে ওই চ্যানেলে ইতালীয় ভাষায় ‘ডাবড’ করা সাক্ষাত্কারই প্রকাশিত হয়েছে। আসল অডিয়ো এখনও প্রকাশিত হয়নি।

Advertisement

যদিও ট্রাম্পের এই বক্তব্য ছড়িয়ে পড়তেই ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছেন মেলোনি। তিনি স্পষ্টই জানিয়েছেন, মার্কিন প্রেসিডেন্ট মনগড়া মিথ্যা কথা বলছেন। বন্ধু দেশগুলির সঙ্গে ট্রাম্পের আচরণও তাঁকে হতাশ করেছেন বলে জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী। ইরান যুদ্ধ নিয়ে আগেই সংঘাতে জড়িয়েছেন মেলোনি ও ট্রাম্প। পরে অন্য ইস্যুতেও তাঁদের মধ্যে মতের অমিল সামনে এসেছে। মেলোনি বলেন, ‘আমি জানি না কেন মার্কিন প্রেসিডেন্ট নিজের বন্ধুদের সঙ্গে এমন আচরণ করেন! পশ্চিম এশিয়ার শত্রুদের সঙ্গে তিনি এমন দৃঢ়তা দেখাতে পারেন না। ওঁর মনে রাখা উচিত, আমি বা ইতালি কখনও ভিক্ষা করি না।’ তবে, শুধু মেলোনির ক্ষোভেই বিষয়টি শেষ হয়নি। ট্রাম্পের বক্তব্যের বিরোধিতা করে আমেরিকা সফর বাতিল করেছেন ইতালির বিদেশমন্ত্রী আন্তোনিও তাজানি। তিনি জানিয়েছেন, ট্রাম্পের মন্তব্য মেলোনি ও ইতালির জন্য অপমানজনক।

Advertisement
সম্পর্কিত সংবাদ