Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

অসুস্থ হনুমানকে খাওয়াতে গিয়ে জখম

গাড়ির অভাবে তিনদিন ধরে অসুস্থ এক হনুমানকে উদ্ধার করতে পারেননি বনদপ্তরের কর্মীরা। শনিবার তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা ওই অসুস্থ হনুমানের সেবা শুশ্রূষা শুরু করেছিলেন।

অসুস্থ হনুমানকে খাওয়াতে গিয়ে জখম
  • ৭ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: গাড়ির অভাবে তিনদিন ধরে অসুস্থ এক হনুমানকে উদ্ধার করতে পারেননি বনদপ্তরের কর্মীরা। শনিবার তাই বাধ্য হয়েই গ্রামবাসীরা ওই অসুস্থ হনুমানের সেবা শুশ্রূষা শুরু করেছিলেন। কিন্তু প্রাণিটিকে খাওয়াতে গিয়ে এদিন এক গ্রামবাসীকে সেটি আঁচড়ে-কামড়ে দেয়। ঘটনাটি খড়দহ বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত মহাদেবের আট এলাকার।গ্রামবাসীদের দাবি, কয়েকদিন ধরে পূর্ণবয়স্ক এক হনুমান ওই এলাকায় ঘোরাঘুরি করছিল। কেউ হয়তো হনুমানটিকে মারধর করেছিল। ফলে প্রাণিটি ঠিকমতো খাওয়া-দাওয়া না করে অসুস্থ হয়ে পড়ে। গ্রামবাসীরা হনুমানটিকে উদ্ধার করে একটি ঘরে রেখে সেবা শুশ্রূষা শুরু করেন। সেটিকে স্থানীয় পশু হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসকরা সেটিকে বনদপ্তরেই নিয়ে যাওয়ার পরামর্শ দেন। গ্রামবাসীদের দাবি, অসুস্থ হনুমানটিকে খাবার দিতে গিয়ে একজন আক্রান্ত হয়েছেন।

Advertisement

বনদপ্তরের গাফিলতির অভিযোগ তুলে শনিবার বিক্ষোভও দেখান গ্রামবাসীরা। স্থানীয় বন্দিপুর গ্রাম পঞ্চায়েতের তরফে অবশ্য জানানো হয়েছে, বনদপ্তরের সঙ্গে তাঁরা যোগাযোগ করছেন, যাতে দ্রুত ওই হনুমানটির চিকিৎসার ব্যবস্থা করা যায়।

Advertisement
সম্পর্কিত সংবাদ