Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / হেলথ

পরিবহণ কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষ্মা পরীক্ষার উদ্যোগ

পরিবহণ কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষ্মা পরীক্ষার উদ্যোগ
  • ১৩ মার্চ, ২০২৫ ১২:০৩
Prefer us on Google

‘টিবি হারেগা, দেশ জিতেগা’ এই স্লোগানকে সামনে রেখে গত বছর ৯ ডিসেম্বর থেকে এ বছর ২৪ মার্চ পর্যন্ত জাতীয় যক্ষ্মা নির্মূলকরণ কর্মসূচির অধীনে ‘টিবি দূরীকরণ ১০০ দিনের পণ’ নিয়েছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সেই প্রচার অভিযানের অঙ্গ হিসেবে এবং টিবি বা যক্ষ্মা মুক্ত ভারত গড়ে তোলার লক্ষ্যে সল্টলেকের নবদিগন্ত বাস টার্মিনাসের বাস চালক, বাস কর্মী ও প্রান্তিক মানুষদের যক্ষ্মা স্ক্রিনিং করা হল ন্যাশনাল স্মল ইন্ডাস্ট্রিস কর্পোরেশন (এনএসআইসি)-এর উদ্যোগে। উপস্থিত ছিলেন, এনএসআইসি-এর কলকাতার জোনাল জেনারেল ম্যানেজার ডক্টর অনুপম গায়েন, উত্তর ২৪ পরগনা জেলা টিউবারক্যুলোসিস অফিসার ডাঃ পিনাকী ভট্টাচার্য, এনএসআইসির সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার অরুণাভ দাস প্রমুখ।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ