ভারতীয় পণ্যের বাজার বৃদ্ধির উদ্যোগ আফ্রিকায়
  • ২৫ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ভারতীয় পণ্যের আফ্রিকার বাজার ধরার ক্ষেত্রে প্রবেশদ্বার হিসাবে কাজ করবে কেনিয়া। পাশাপাশি ভারতের বন্দরগুলি থেকে পণ্য রপ্তানির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বাণিজ্যিক করিডর হিসাবে কাজ করবে ওই দেশ। বুধবার বণিকসভা মার্চেন্টস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত এক অনুষ্ঠানে এই দাবি করেছেন ভারতে নিযুক্ত কেনিয়ার হাই কমিশনার পিটার মুনিরি। তিনি বলেন, ভারত ও কেনিয়ার মধ্যে ২০২৫-২৬ অর্থবর্ষে ৪৩০ কোটি মার্কিন ডলারের ব্যবসা হয়েছে। গত কয়েকবছরে তা উল্লেখযোগ্য হারে বেড়েছে। পাশাপাশি পূর্ব আফ্রিকাসহ গোটা আফ্রিকা মহাদেশেই ভারতীয় পণ্যের বিপুল চাহিদা আছে। 

Advertisement

ওই কূটনীতিক আরো বলেন, তাঁদের দেশের যোগাযোগ ব্যবস্থা, আন্তর্জাতিক বাণিজ্য নীতি, শিল্পের পরিবেশ এবং করকাঠামো ভারতীয় লগ্নি টানার জন্য উপযুক্ত। অন্যদিকে, এদিন হাই কমিশনারের সঙ্গেই কেনিয়ার একটি প্রতিনিধি দল বৈঠক করে কনফেডারেশন অব ওয়েস্ট বেঙ্গল ট্রেড অ্যা঩সোসিয়েশনসের সদস্যদের সঙ্গে। সংগঠনের সভাপতি সুশীল পোদ্দার বলেন, পশ্চিমবঙ্গ এবং কেনিয়ার মধ্যে বাণিজ্য সংক্রান্ত যেসব বাধা রয়েছে, সেগুলি দূর করার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আশা করা যায়, বাংলা থেকে রপ্তানির বহর আরো বাড়বে।