রূপনারায়ণ হরিবাসর এলাকায় নয়া কমিউনিটি শৌচালয় তৈরির উদ্যোগ
  • ২৩ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সংবাদদাতা, উলুবেড়িয়া: বাগনান ২ ব্লকের উত্তর বেনাপুরের রূপনারায়ণ হরিবাসর এলাকায় মঙ্গলবার ভিবি জি রামজি প্রকল্পে কাজ শুরু হয়। আনুষ্ঠানিক সূচনা করেছিলেন রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী শান্তনু প্রামাণিক। অনুষ্ঠানে একাধিক বিধায়ক ছাড়াও জেলাশাসক পি দীপাপ প্রিয়া উপস্থিত ছিলেন। এলাকায় থাকা একটি ভগ্নপ্রায় শৌচালয় নজরে এসেছিল তাঁর। তিনি ভগ্নপ্রায় শৌচালয়ের পাশে একটি নতুন কমিউনিটি শৌচালয় তৈরির কথা বলেছিলেন। সেই মত বৃহস্পতিবার সকালে ব্লক প্রশাসনিক অফিসাররা নতুন কমিউনিটি শৌচালয় তৈরির জায়গা পরিদর্শন করেন। উত্তর বেনাপুরের রূপনারায়ণ হরিবাসর এলাকায় প্রতিবছর রাস পূর্ণিমা উপলক্ষে মেলা বসে। দূরদূরান্ত থেকে বহু মানুষ এখানে আসেন। কিন্তু এখানে সেভাবে শৌচালয় না থাকার কারণে সাধারণ মানুষের সমস্যা হতো। সেই কারণে এখানে নতুন একটি কমিউনিটি শৌচালয় তৈরির পরিকল্পনা করা হয়েছে। বৃহস্পতিবার ব্লক প্রশাসনের আধিকারিকরা সেই শৌচালয় তৈরির জায়গা পরিদর্শন করেন। সূত্রের খবর, আধুনিক মানের এই কমিউনিটি শৌচালয়ে স্নানের ব্যবস্থাও থাকবে।এই প্রসঙ্গে বিজেপি নেতা অনুপম মল্লিক বলেন, এখানে যে শৌচালয়টি ছিল সেটি ব্যবহারের অযোগ্য হয়ে গিয়েছিল। জেলাশাসকের নির্দেশ মতো নতুন কমিউনিটি শৌচালয় তৈরির জায়গা এদিন দেখানো হল প্রশাসনের অফিসারদের। রাসের সময় এখানে প্রচুর মানুষ আসে। সেই কারণে আমাদের আবেদন, রাসের আগেই শৌচালয়টি তৈরি করা হোক।

Advertisement