Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

দুধ উৎপাদন বাড়াতে বকনা বাছুর প্রজননের উদ্যোগ

দুধ উৎপাদন বাড়াতে বকনা বাছুর প্রজননের উদ্যোগ
  • ৯ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: দুধের উৎপাদন বাড়াতে পূর্ব মেদিনীপুরে কৃত্রিম গো-প্রজনের মাধ্যমে এক বছরে ২ লক্ষ ৪২ হাজার বকনা বাছুর তৈরির টার্গেট নেওয়া হল। এর আগে কৃত্রিম গো-প্রজনন প্রক্রিয়ায় এঁড়ে এবং বকনা দু’রকম বাছুরের জন্ম হতো। এবছর ওই প্রক্রিয়ায় শুধুমাত্র বকনা বাছুরের জন্ম দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। চাহিদা অনুযায়ী দুধের জোগান বাড়াতেই এই পদক্ষেপ। গোটা দেশের মধ্যে মাংস উৎপাদনে এরাজ্য প্রথম। ডিম উৎপাদনে চতুর্থ। কিন্তু, গোটা দেশে দুধ উৎপাদনে এরাজ্যের স্থান ১০এর বেশি। তাই দুধের জোগান বৃদ্ধিতে বিশেষ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

Advertisement

মঙ্গলবার এই উপলক্ষ্যে পশ্চিমবঙ্গ গোসম্পদ বিকাশ সংস্থার পক্ষ থেকে তমলুকে জেলাশাসক অফিসে একটি সভা হয়। সেখানে অতিরিক্ত জেলাশাসক(উন্নয়ন) নেহা বন্দ্যোপাধ্যায়, প্রাণিসম্পদ বিকাশ দপ্তরের উপ অধিকর্তা(প্রশাসন) উত্তমকুমার বিশ্বাস সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। এদিন কৃত্রিম গো-প্রজননে পারফরম্যান্সের নিরিখে ২৫টি ব্লকের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারী প্রাণিবন্ধুকে সংবর্ধনা দেওয়া হয়।-নিজস্ব চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ