Bartaman Logo
২০ আগস্ট, ২০২৬
বর্তমান / রাজ্য

গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা

গ্রেপ্তার হলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুজিত রায়।

গ্রেপ্তার তমলুকের দাপুটে তৃণমূল নেতা
  • ২০ জুন, ২০২৬ ১২:২৭
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, তমলুক: গ্রেপ্তার হলেন তমলুক সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সুজিত রায়। ভোররাত ৩টা নাগাদ কলকাতার মুকুন্দপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁশকুড়া থানার পুলিশ। এলবারের বিধানসভা ভোটের সময় তিনি তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন। তাছাড়া, তিনি পাঁশকুড়া পঞ্চায়েত সমিতির সহসভাপতিও। আজ, শনিবার ধৃতকে পূর্ব মেদিনীপুর সিজেএম কোর্টে তোলা হবে বলে জানা গিয়েছে।

Advertisement

বন্দুকের নলের সামনে মহিলাকে ভয় দেখিয়ে কুরবান শা খুনের মামলায় অন্যতম সাক্ষী শেখ ইমরান আলি ও কুরবানের দাদা আফজল শার বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ করিয়েছিলেন সুজিত। গণধর্ষণের অভিযোগ আনা সেই মহিলা সম্প্রতি সুজিতের বিরুদ্ধে এমনই লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঩বিজেপি নেতা-কর্মী থেকে কুরবান শা-র দাদা ও প্রধান সাক্ষীকে দমাতে একের পর এক মিথ্যা মামলায় জড়ানোর মূল কারিগর সুজিত। সেইসব অভিযোগকারীরা এখন মুখ খুলছেন। থানায় গিয়ে সত্য ফাঁস করছেন। আর তাতেই সুজিতের বিপদ বাড়ছিল। গত এক সপ্তাহ পাঁশকুড়ার মেচগ্রামের ফ্ল্যাট থেকে পালিয়ে বেড়াচ্ছিলেন সুজিত। গত রাতে তাঁকে মুকুন্দপুর থেকে পাকড়াও করা হয়।

Advertisement
সম্পর্কিত সংবাদ