Bartaman Logo
৩০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

মুক্ত বাণিজ্য চুক্তির সুফল পাচ্ছে শিল্পমহল, দাবি জিতিন প্রসাদের

বিশ্বের বহু দেশের সঙ্গে ভারত সম্প্রতি যে মুক্ত বাণিজ্য চুক্তিগুলি করেছে, তার ফলে দেশীয় উদ্যোগ বা শিল্পগুলিকে যথেষ্ট সহায়তা দেবে।

মুক্ত বাণিজ্য চুক্তির সুফল পাচ্ছে  শিল্পমহল, দাবি জিতিন প্রসাদের
  • ৩০ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বিশ্বের বহু দেশের সঙ্গে ভারত সম্প্রতি যে মুক্ত বাণিজ্য চুক্তিগুলি করেছে, তার ফলে দেশীয় উদ্যোগ বা শিল্পগুলিকে যথেষ্ট সহায়তা দেবে। মঙ্গলবার ক্যালকাটা চেম্বার অব কমার্স এবং আইসিসি আয়োজিত অনুষ্ঠানে এমনই আশা প্রকাশ করলেন কেন্দ্রীয় বাণিজ্য, শিল্প, ইলেকট্রনিক্স ও তথ্য-প্রযুক্তি প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। তিনি বলেন, ওমান ও অস্ট্রেলিয়ার মতো দেশের পাশাপাশি ইউরোপীয় দেশগুলির সঙ্গে যে বাণিজ্য চুক্তি হয়েছে, তাতে উন্নত বিশ্বের ৬৫ থেকে ৭৫ শতাংশ বাজারে শুল্কমুক্ত বাণিজ্যের প্রবেশাধিকার খুলে গিয়েছে। তা শিল্প সংস্থাগুলির জন্য বড়ো সুযোগ তৈরি করেছে। মন্ত্রীর দাবি, এমএসএমই ক্ষেত্র এই বাণিজ্য চুক্তির সদ্ব্যবহার করতে পারে। তাহলে রাতারাতি তাদের ব্যবসাকে শিখরে নিয়ে যাওয়া সম্ভব। তাঁর কথায়, এখন রপ্তানিসহ অন্যান্য প্রশাসনিক সহায়তায় আর প্রশাসনের দরজায় দরজায় ঘোরা দরকার নেই। প্রতিটি জেলাতেই রপ্তানি সহায়তা কেন্দ্র তৈরি হয়েছে, যেখানে একজন অফিসার নিযুক্ত আছেন এই বিষয়ে সহায়তায়। 

Advertisement

জিতিন প্রসাদ বলেন, ২৭টি দেশ ভারতকে তাদের ব্যবসার অংশীদার করেছে। একটা সময় ছিল, যখন উন্নত দেশগুলি ভারতকে শুধু বড়ো বাজার হিসাবেই দেখত। এ-দেশের দেড়শো কোটি মানুষকে পণ্য বিক্রি করাই মূল লক্ষ্য ছিল তাদের। ভারতের গ্রামগুলিতে ক্রয়ক্ষমতা বেড়েছে। ভালো গুণমানের পণ্য কেনার ব্যাপারে সচেতনতা ও আগ্রহ বেড়েছে তাদের। এর ফলে অনেকটাই সম্প্রসারিত হয়েছে প঩ণ্যের বাজার। কিন্তু আমরা দাবি করেছি, ভারতকে যেন শুধু ‘বাজার’ হিসাবেই দেখা না-হয়। অন্যান্য দেশ যাতে আমাদের সঙ্গে একযোগে শিল্প গড়ে তোলে, সেই আহ্বানও জানাচ্ছি আমরা।

Advertisement
সম্পর্কিত সংবাদ