Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / কলকাতা

শিল্প ধর্মঘটে মিশ্র প্রভাব বারাকপুর শিল্পাঞ্চলে

কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড প্রত্যাহার সহ একগুচ্ছ ইস্যুতে ডাকা এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়লো বারাকপুর শিল্পাঞ্চলে।

শিল্প ধর্মঘটে মিশ্র প্রভাব বারাকপুর শিল্পাঞ্চলে
  • ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৩:০২
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: আজ, বৃহস্পতিবার দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে শ্রমিক সংগঠনগুলি। তাতে যোগ দিয়েছেন কৃষকরাও। কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড প্রত্যাহার সহ একগুচ্ছ ইস্যুতে ডাকা এই ধর্মঘটের মিশ্র প্রভাব পড়লো বারাকপুর শিল্পাঞ্চলে।

Advertisement

ভাটপাড়া জগদ্দল এলাকায় তেমন প্রভাব না পড়লেও নৈহাটির হুকুমচাঁদ জুটমিল এবং নৈহাটি জুট মিলে কাজ বন্ধ রয়েছে। জুট মিলের গেটে বাম কর্মীরা পিকেটিং করছেন। এখনো পর্যন্ত অশান্তির কোন খবর নেই। তবে এই শিল্পাঞ্চলে গত কয়েক মাস ধরে বড় বড় নটা জুট মিল বন্ধ রয়েছে। তার মধ্যে রিলায়েন্স, জগদ্দলের জে জে আই, কাকিনাড়া জুট মিল, অ্যালায়েন্স জুট মিল, লুমটেক্স জুট মিল প্রভৃতি রয়েছে। কমপক্ষে ৫০ হাজার জুটমিল শ্রমিক কর্মহীন হয়ে রয়েছেন। ফলে এদিনের ধর্মঘটের বিশেষ কোনও গুরুত্ব নেই গোটা অঞ্চলে।

Advertisement
সম্পর্কিত সংবাদ