Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / রাজ্য

ইন্দাসে ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদী বাবাকে মার, ধৃত যুবক

ইন্দাসে ছাত্রীর শ্লীলতাহানি, প্রতিবাদী বাবাকে মার, ধৃত যুবক
  • ২৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
সংবাদদাতা, বিষ্ণুপুর: টিউশনি থেকে ফেরার সময় এক ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় ছাত্রীর বাবাকে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় গুরুতর জখম হন ছাত্রীর বাবা। তাঁকে বর্ধমানের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। অভিযোগের ভিত্তিতে পুলিস ইন্দাসের খোসবাগ থেকে এক যুবককে গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ নওসাদ। পুলিস জানিয়েছে, ধৃতের বিরুদ্ধে এক ছাত্রীর শ্লীলতাহানি ও ছাত্রীর বাবাকে মারধরের অভিযোগ হয়েছে। তার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। 
Advertisement
পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় নবম শ্রেণির এক ছাত্রী টিউশনি থেকে সাইকেলে বাড়ি ফিরছিল। রাস্তায় কয়েকজন যুবক তার পথ আটকায়। তার শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীটি ভয় পেয়ে তার বাবাকে ফোন করে বিষয়টি জানায়। কিছুক্ষণের মধ্যেই ছাত্রীর বাবা সেখানে পৌঁছে যান। ঘটনার প্রতিবাদ করেন। তখনই অভিযুক্ত যুবক ছাত্রীর বাবার উপর চড়াও হয়। তাঁকে মাটিতে ফেলে বেধড়ক পেটানো হয়। ওই অবস্থায় ছাত্রীটি চিৎকার করে। তা শুনে আশেপাশের লোকজন সেখানে চলে আসতেই অভিযুক্তরা পালিয়ে যায়। এরপরেই ছাত্রীর বাবাকে চিকিৎসার জন্য বর্ধমানে পাঠানো হয়। খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে পৌঁছয়। তদন্ত শুরু করে। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালায়। রাতেই শেখ নওসাদকে গ্রেপ্তার করা করা হয়।
Advertisement
সম্পর্কিত সংবাদ