Bartaman Logo
১০ জুন, ২০২৬

ইন্দোরের ২ স্কুলে বোমা-হুমকি

ইন্দোরের ২ স্কুলে বোমা-হুমকি
  • ৫ ফেব্রুয়ারি, ২০২৫ ০০:০০
Prefer us on Google
ইন্দোর: এবার মধ্যপ্রদেশের মধ্যপ্রদেশের দু’টি স্কুলে বোমাতঙ্ক। মঙ্গলবার ইন্দোরের দু’টি বেসরকারি স্কুলে বোমা হামলার হুমকি দিয়ে ইমেল পাঠানো হয়। ঘটনায় পড়ুয়া, শিক্ষকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি স্কুল চত্বর খালি করে দেওয়া হয়। বন্ধ করা হয় ক্লাস। খবর দেওয়া হয় স্থানীয় থানায়। ইতিমধ্যে ঘটনাস্থল খতিয়ে দেখেছেন বম্ব স্কোয়াডের সদস্যরা। তবে সন্দেহজনক কিছুই মেলেনি। সম্প্রতি এমনই হুমকি পেয়েছিল ইন্দোরের সিমরোল থানা এলাকার একটি আইআইটি প্রতিষ্ঠান।
Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ