Bartaman Logo
১০ জুন, ২০২৬

তুরস্কের বিমানের লিজ বাতিলের নির্দেশ ইন্ডিগোকে

তুরস্কের বিমানের লিজ বাতিলের নির্দেশ ইন্ডিগোকে
  • ৩১ মে, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: তিন মাসের মধ্যে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে চুক্তি বাতিল করতে হবে। শুক্রবার ইন্ডিগোকে এমনই নির্দেশ দিল কেন্দ্র। তুরস্কের ওই বিমান সংস্থার দু’টি বোয়িং ৭৭৭ ‘লিজ’ নিয়েছে ইন্ডিগো। বর্তমানে তারাই বিমান দু’টি ব্যবহার করছে। ৩১ মে পর্যন্ত ছিল পারমিটের মেয়াদ। সম্প্রতি অনুমোদনের মেয়াদ আরও ছ’মাস বৃদ্ধি করার আর্জি জানায় ইন্ডিগো কর্তৃপক্ষ। তবে এতদিন সময় দিতে রাজি হয়নি ভারতের অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। বিবৃতি দিয়ে তারা জানিয়েছে, যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে ৩১ আগস্ট পর্যন্ত সময় দেওয়া হয়েছে। এরপর আর অতিরিক্ত সময় দেওয়া হবে না। তিন মাসের মধ্যেই ইন্ডিগোকে ‘লিজ’ সংক্রান্ত চুক্তি বাতিল করতেই হবে। 

Advertisement

ভারত-পাক সংঘাতের আবহে ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে তুরস্ক। শাহবাজ শরিফের দেশকে সমর্থন করায় আঙ্কারার সঙ্গে দূরত্ব বাড়িয়েছে নয়াদিল্লি। এরদোগানের দেশের বিরুদ্ধে ইতিমধ্যে একাধিক কড়া পদক্ষেপ নিয়েছে ভারত। কয়েক সপ্তাহ আগেই তুরস্কের সংস্থা সেলেবি এভিয়েশনের ‘সুরক্ষা ছাড়পত্র’ বাতিল করেছে অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক। এবার ইন্ডিগোকে টার্কিশ এয়ারলাইন্সের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশ দিল কেন্দ্র। আন্তর্জাতিক মহলের মতে, বর্তমান পরিস্থিতিতে ভারতের এই অবস্থান অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 

Advertisement
সম্পর্কিত সংবাদ