Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

টেস্টে ভারতের বৃহত্তম জয়

মাত্র তিনদিনেই শেষ আফগানিস্তানের প্রতিরোধ।

টেস্টে ভারতের বৃহত্তম জয়
  • ৯ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

মুল্লানপুর: মাত্র তিনদিনেই শেষ আফগানিস্তানের প্রতিরোধ। সিরিজের একমাত্র টেস্টে ইনিংস ও ৩০০ রানে জয়ী ভারত। ইনিংসের নিরিখে এটা টিম ইন্ডিয়ার বৃহত্তম জয়। ২০১৮ সালে আফগানরা বেঙ্গালুরুতে ইনিংস ও ২৬২ রানে হেরেছিল। তা ছাপিয়ে গেল এদিনের জয়। যার নেপথ্যে বড় ভূমিকা থাকল অভিষেকেই ম্যাচের সেরা হওয়া মানব সুতারের। এই টেস্টে দু’ইনিংস মিলিয়ে তাঁর সংগ্রহ ৭ উইকেট (৬-৩৩ ও ১-২৯)। ভারতের দশম বোলার হিসেবে অভিষেকেই ৫ উইকেট নেওয়ার কীর্তি গড়লেন ২৩ বছর বয়সি। অভিষেকে মানবের ৬ উইকেটের চেয়ে বেশি সফল শুধু নরেন্দ্র হিরওয়ানি (৮-৬১ ও ৮-৭৫)। সোমবার সকালে আফগানিস্তান ১১৩-৫ নিয়ে শুরু করে। তাদের প্রথম ইনিংসে দাঁড়ি পড়ে ১৫২ রানে। মানবের ছয় শিকার ছাড়া বল হাতে সফল প্রসিদ্ধ কৃষ্ণা (৩-৩৭) এবং ওয়াশিংটন সুন্দর (১-২১)। অনেকেই ভেবেছিলেন প্রচণ্ড গরমের মধ্যে আফগানিদের ফলো-অন করাবে না ভারত। কিন্তু সেই সিদ্ধান্তই নেয় টিম ইন্ডিয়া। সফরকারী দলকে দ্বিতীয় ইনিংসে প্রথম ধাক্কা দেন মহম্মদ সিরাজ (১-১১)। এরপর শুরু স্পিনারদের ভেলকি। সুন্দর (৪-৩৬) ও কুলদীপ যাদবের (৩-৩০) সামনে আত্মসমর্পণ করেন বিপক্ষ ব্যাটাররা। মানবও নেন একটি উইকেট। আফগানিস্তানের দ্বিতীয় ইনিংস শেষ হয় ১১২ রানে। একমাত্র টেস্টের পর আফগানদের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলবে ভারত।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ