Bartaman Logo
৮ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

স্কুবা ডাইভিং করতে গিয়ে দুবাইয়ে মৃত্যু ভারতীয় যুবকের

ঈদের ছুটি কাটাতে দুবাইয়ে গিয়েছিলেন ভারতীয় যুবক। সেখানে স্কুবা ডাইভিং করতে যান তিনি। তাতেই ঘটল বিপত্তি। মৃত্যু হল আইজ্যাক পল ওয়াক্কেঙ্গিল নামক ২৯ বছর বয়সি ইঞ্জিনিয়ারের।

স্কুবা ডাইভিং করতে গিয়ে দুবাইয়ে মৃত্যু ভারতীয় যুবকের
  • ৯ জুন, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ঈদের ছুটি কাটাতে দুবাইয়ে গিয়েছিলেন ভারতীয় যুবক। সেখানে স্কুবা ডাইভিং করতে যান তিনি। তাতেই ঘটল বিপত্তি। মৃত্যু হল আইজ্যাক পল ওয়াক্কেঙ্গিল নামক ২৯ বছর বয়সি ইঞ্জিনিয়ারের। জানা গিয়েছে, তিনি কেরলের বাসিন্দা। সংযুক্ত আরব আমিরশাহিতে কর্মরত ছিলেন। সম্প্রতি দুবাইয়ের জুমেইরা সমুদ্র সৈকতে স্কুবা ডাইভিংয়ের ট্রেনিং নিতে যান। সেই সময় আচমকা জলের তলায় শ্বাসকষ্ট শুরু হয় ওই ইঞ্জিনিয়ারের। অসুস্থ বোধ করায় তাঁকে তড়িঘড়ি নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, জলের তলায় হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তিনি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। তাঁর দেহ দেশে ফেরানোর ব্যবস্থা করা হচ্ছে। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ