


জোহানেসবার্গ: টি-২০ বিশ্বকাপের আগে ভারতীয় মহিলা দলের পারফরম্যান্স বেশ চিন্তা বাড়াচ্ছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচে সিরিজে প্রথম তিনটিতেই হারের মুখ দেখলেন হরমনপ্রীতরা। এদিন ৯ উইকেটে জয়ের সুবাদে সিরিজ নিশ্চিত করল প্রোটিয়া ব্রিগেড। বুধবার প্রথমে ব্যাট করে চার উইকেটে ১৯২ রান তোলে ভারতীয় প্রমীলা বাহিনী। ক্যাপ্টেন হরমনপ্রীত ৬৬ ও শেফালি ভার্মা ৬৪ রান করেন। তবে খুব সহজেই সেই রান তাড়া করে দক্ষিণ আফ্রিকা (১৯৩-১)। দুরন্ত শতরান হাঁকান লউরা উলভার্ট (১১১)। ৬৪ রানে অপরাজিত থাকেন সানে লুস।