আজ শুরু ইন্ডিয়ান সুপার লিগ
  • ১০ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আজ শুরু হচ্ছে আইএসএল। প্রথম দিনই রয়েছে দু’টি ম্যাচ। বিকেল ৫টায় কান্তিরাভা স্টেডিয়ামে বেঙ্গালুরু এফসি’র মুখোমুখি হবে এসসি দিল্লির। দ্বিতীয় ম্যাচ সন্ধ্যা ৭-৩০ মিনিটে। ঘরের মাঠে এফসি গোয়ার বিরুদ্ধে খেলবে চেন্নাইয়ান এফসি। মোহন বাগান অভিযান শুরু করছে সোমবার। অ্যাওয়ে ম্যাচে সবুজ-মেরুন ব্রিগেডের প্রতিপক্ষ নর্থ ইস্ট ইউনাইটেড। শনিবার যুবভারতীর প্র্যাকটিস গ্রাউন্ডে তার প্রস্তুতি শুরু করবে পানোস ব্রিগেড। এরপর রবিবার চূড়ান্ত মহড়া সেরে উড়ে যাবে গুয়াহাটিতে। তবে চোটের কারণে এই ম্যাচে জেমি ম্যাকলারেন ও আশিস রাইকে পাচ্ছে না সবুজ-মেরুন ব্রিগেড। 

Advertisement