অকল্যান্ড: চলতি মাসের শেষ দিকে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে তিনটি ফরম্যাটেই সিরিজ খেলবে নিউজিল্যান্ড। প্রথমে হবে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ। প্রথম ম্যাচ ২২ অক্টোবর। তারপর ওয়ান ডে ফরম্যাটে মুখোমুখি হবে পাঁচটি ম্যাচে। গিলদের সফর শেষ হবে দু’টি টেস্ট দিয়ে।
টি-২০ সিরিজের জন্য শুক্রবার দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড। চোটের কারণে নেই মার্ক চাপম্যান। আনফিট জ্যাক ফাউলকেসও। জোড়া ধাক্কা সামলে ভারতের বিরুদ্ধে সেরা পারফরম্যান্স মেলে ধরার চ্যালেঞ্জ কিউয়িদের সামনে। গত মাসে ইউরোপিয়ান টি-২০ লিগ খেলার সময় হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন চাপম্যান। তবে রিহ্যাবে তিনি ভালোই সাড়া দিচ্ছেন। টি-২০’তে খেলতে না পারলেও ওয়ান ডে সিরিজে তাঁকে পাওয়ার আশায় কিউয়ি শিবির। নিউজিল্যান্ডের কোচ রব ওয়ালটার জানিয়েছেন, ‘ওদের দু’জনের জন্য খারাপ লাগছে। আশা করব, ওরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ওদের জায়গায় নেওয়া হয়েছে জস ক্লার্কসন ও ব্লেয়ার টিকনারকে। দু’জনের সামনেই দারুণ সুযোগ।
নিউজিল্যান্ডের টি-২০ স্কোয়াড: মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, ব্রেসওয়েল, জস ক্লার্কসন, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, লকি ফার্গুসন, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার।



