Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

কানাডায় ছুরি হামলায় হত ভারতীয় নাগরিক, আটক হামলাকারী

শনিবার সকালে কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেন। কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে একথা জানানো হয়েছে।

কানাডায় ছুরি হামলায় হত ভারতীয় নাগরিক, আটক হামলাকারী
  • ৫ এপ্রিল, ২০২৫ ১১:০৪
Prefer us on Google

অটোয়া, ৫ এপ্রিল: শনিবার সকালে কানাডার অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় ছুরিকাঘাতে এক ভারতীয় নাগরিক প্রাণ হারিয়েছেনএকথা জানানো হয়েছে কানাডায় অবস্থিত ভারতীয় দূতাবাসের তরফে।  ঘটনায় সন্দেহভাজন এক হামলাকারীকে আটক করেছে পুলিস

Advertisement

এই হামলা সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য হাতে পায়নি ভারতীয় দূতাবাস। তবে নিহতের পরিবারকে সম্ভাব্য সমস্ত সহায়তার আশ্বাস দিয়েছে তারাএদিন সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডলে কানাডার ভারতীয় দূতাবাসের তরফে বলা হয়েছে, ছুরি হামলায় অটোয়ার কাছে রকল্যান্ড এলাকায় এক ভারতীয় নাগরিকের মৃত্যুতে আমরা গভীর শোকাহত। সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে স্বজনহারা পরিবারের সদস্যদের সম্ভাব্য সকল সহায়তা প্রদানে আমরা স্থানীয় একটি সংগঠনের মাধ্যমে নিবিড় যোগাযোগ রাখছি।’

শনিবার সকালে ক্লারেন্স-রকল্যান্ড এলাকায় এক ব্যক্তির মৃত্যু ও ক জনকে গ্রেপ্তারের খবর প্রকাশিত হয়েছে কানাডার একাধিক সংবাদ মাধ্যমে। ভারতীয় দূতাবাসের উল্লেখিত ঘটনা এটি কিনা, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, সকাল সকাল খুনের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রকল্যান্ডে। ইতিমধ্যে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে হাজির হয়েছে। আরও পুলিস দেখা যেতে পারে বলে ওই এলাকার বাসিন্দাদের সতর্ক করেছে প্রশাসন।

Advertisement
সম্পর্কিত সংবাদ