Bartaman Logo
২৪ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর, ক্ষতিপূরণ ২৬২ কোটি টাকার

বছর তিনেক আগের ঘটনা। সিয়াটেলে রাস্তা পার হতে গিয়ে মাদকাসক্ত পুলিশের গাড়ির গতির বলি হন ভারতীয় বংশোদ্ভূত জাহ্নবী কান্ডুলা।

মার্কিন পুলিশের গাড়ির ধাক্কায় মৃত্যু ভারতীয় বংশোদ্ভূত তরুণীর, ক্ষতিপূরণ ২৬২ কোটি টাকার
  • ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

সিয়াটল: বছর তিনেক আগের ঘটনা। সিয়াটেলে রাস্তা পার হতে গিয়ে মাদকাসক্ত পুলিশের গাড়ির গতির বলি হন ভারতীয় বংশোদ্ভূত জাহ্নবী কান্ডুলা। ঘটনাটিকে নিতান্তই দুর্ঘটনা হিসাবে দেখাতে চেয়েছিল পুলিশ। তবে অবশেষে কিছুটা হলেও সুবিচার পেল জাহ্নবীর পরিবার। তাদের অন্তত ২৬২ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া নির্দেশ দেওয়া হল সিয়াটল শহর প্রশাসনকে। বুধবার শহরের অ্যাটর্নি এরিকা ইভান্স এক বিবৃতিতে একথা জানিয়েছেন।

Advertisement

ঘটনাটি ২০২৩ সালের। নর্থইস্টার্ন বিশ্ববিদ্যালয়ের স্নাতক ২৬ বছরের জাহ্নবী তখন সিয়াটেল ক্যাম্পাস থেকে মাস্টার্স করছেন। ঘটনার দিন তিনি রাস্তা পার হচ্ছিলেন। তখনই ঘণ্টায় প্রায় ১১৯ কিমি বেগে গাড়ি চালিয়ে এসে তাঁকে ধাক্কা মারে পুলিশ অফিসার কেভিন ডেভ। অথচ বিশ্ববিদ্যালয় চত্বরে স্পিড লিমিট ছিল মাত্র ৪০ কিমি প্রতি ঘণ্টা। তদন্তে জানা যায়, অতিরিক্ত মাদক নিয়ে গাড়ি চালাচ্ছিলেন কেভিন। ঘটনাস্থলেই প্রাণ হারান জাহ্নবী। যদিও পুলিশের তরফে বলা হয়েছিল, এটা নিছক গাফিলতির ঘটনা। কিন্তু তা নিয়ে চুপ থাকেননি গোটা বিশ্বের ভারতীয় বংশোদ্ভূতরা।  ঘাতক অফিসারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি ওঠে। তদন্তে এও জানা যায়, ঘটনার পর ডেভ ও অন্য এক পুলিশকর্মী আলোচনা করছেন যে, কান্ডুলার প্রাণের কিই বা দাম হতে পারে? সেই কথোপকথনও সামনে চলে আসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ