Bartaman Logo
১০ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / ব্যবসা

পর্যাপ্ত জ্বালানি ও রান্নার গ্যাস মজুত আছে, জানাল ইন্ডিয়ান অয়েল

পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাস কেনার জন্য হুড়োহুড়ি করবেন না। দেশে পর্যাপ্ত পরিমাণেই জ্বালানি মজুত আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে।

পর্যাপ্ত জ্বালানি ও রান্নার গ্যাস মজুত আছে, জানাল ইন্ডিয়ান অয়েল
  • ১০ মে, ২০২৫ ১৫:০৫
Prefer us on Google

নয়াদিল্লি: পেট্রল, ডিজেল বা রান্নার গ্যাস কেনার জন্য হুড়োহুড়ি করবেন না। দেশে পর্যাপ্ত পরিমাণেই জ্বালানি মজুত আছে। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তরফে শুক্রবার এমনটাই জানানো হয়েছে। ভারত পেট্রোলিয়াম এবং হিন্দুস্তান পেট্রলিয়ামের তরফেও পৃথক বিবৃতিতে দেশবাসীর উদ্দেশে একই বার্তা দেওয়া হয়েছে। 

Advertisement

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেশে জ্বালানির অভাব সংক্রান্ত পোস্ট ছেয়ে যায়। এমনকী সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বেশকিছু ভিডিওয় দেখা যায়, পেট্রল পাম্পে বাইক-গাড়ির লাইন। তারপরই দেশের তিন জ্বালানি সংস্থার তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আতঙ্কের কোনও কারণ নেই। গোটা দেশের যেকোনও প্রান্তের আউটলেটেই পর্যাপ্ত পরিমাণে পেট্রল, ডিজেল ও রান্নার গ্যাস মজুত আছে। তাই আতঙ্কিত হওয়ার দরকার নেই। উল্টে পাকিস্তান যে জ্বালানি সঙ্কটে ভুগছে সেই কথাও ওই বিবৃতিতে উল্লেখ করা হয়ছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ