Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

এশিয়ান গেমসের ময়দানে নামার আগেই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!

জাপানের বিরুদ্ধে মঙ্গলবার একমাত্র টি-২০ ম্যাচ ভারতের। তাতেই খেলতে নামবেন বিপরাজ নিগম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই তাঁকে ঘিরে তৈরি হল বিতর্ক।

এশিয়ান গেমসের ময়দানে নামার আগেই ভারতীয় ক্রিকেটারের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ!
  • ২২ সেপ্টেম্বর, ২০২৬ ০০:৪৫
Prefer us on Google

লখনউ, ২২ সেপ্টম্বর: জাপানের বিরুদ্ধে মঙ্গলবার একমাত্র টি-২০ ম্যাচ ভারতের। তাতেই খেলতে নামবেন বিপরাজ নিগম। তবে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখার আগেই তাঁকে ঘিরে তৈরি হল বিতর্ক। এক মহিলাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যৌন নির্যাতন এবং শারীরিক অত্যাচারের অভিযোগ উঠল তাঁর বিরুদ্ধে। ঘটনাটি ২০২৫ সালের জুলাই মাসে নয়ডার একটি হোটেলে এই ঘটনা ঘটেছে বলে দাবি সেই  মহিলার। 

Advertisement

জানা গিয়েছে, অভিযোগকারী মহিলা হায়দরাবাদের বাসিন্দা । সেই মহিলা রবিবার বিপরাজের বাড়ির বাইরে বেশ কয়েক ঘণ্টা অপেক্ষা করেন। তাঁর দাবি, তিনি কোনও বিবাদে জড়াতে চান না। শুধু বিপরাজের সঙ্গে কথা বলতে চান। বর্তমানে ভারতীয় দলের সঙ্গে জাপানে রয়েছেন বিপরাজ। তাই তাঁর সঙ্গে দেখা হয়নি। তবে বিপরাজের বাবা ওই মহিলার সঙ্গে ফোনে কথা বলেন। এক সপ্তাহ পরে তাঁদের মধ্যে বিষয়টি নিয়ে কথা হবে বলেও তিনি আশ্বাস দেন। 

তবে ঘটনাটি নিয়ে আইনি জটিলতাও তৈরি হয়েছে। বিপরাজ এবং ওই মহিলা দু’পক্ষই একে অপরের বিরুদ্ধে মামলা করেছেন। ২০২৫ সালের ৮ নভেম্বর বারাবাঁকী কোতোয়ালি থানায় ওই মহিলার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন খেলোয়াড়। তাঁর অভিযোগ, ওই মহিলা বিভিন্ন মোবাইল নম্বর থেকে তাঁকে ফোন করতেন এবং মিথ্যা মামলায় ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিতেন। 

বিপরাজের বিরুদ্ধে পালটা অভিযোগ দায়ের করেন ওই তরুণী। গৌতম বুদ্ধ নগরের এক্সপ্রেসওয়ে থানায় করা অভিযোগে তিনি যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ তোলেন। তরুণীর দাবি, ২০২৫ সালের মে মাসে সমাজমাধ্যমের বিপরাজের সঙ্গে তাঁর পরিচয় হয়। পরে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তাঁর সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন বলে অভিযোগ। এরপর ২৯ জুলাই বিপরাজ তাঁকে নয়ডার একটি হোটেলে নিয়ে যান বলে দাবি তরুণীর। সেখানেই তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয় বলে অভিযোগ। ঘটনার কয়েক মাস পর, ১৬ ডিসেম্বর থানায় বিপরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ওই তরুণী।

Advertisement
সম্পর্কিত সংবাদ