Bartaman Logo
৮ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

বাংলাদেশের বিরুদ্ধে স্মৃতিদের সিরিজ স্থগিত

ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-২০ খেলার কথা ছিল হরমনপ্রীত কাউরদের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেটাই হতে চলেছিল তাদের প্রথম সিরিজ।

বাংলাদেশের বিরুদ্ধে স্মৃতিদের সিরিজ স্থগিত
  • ১৯ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ডিসেম্বরে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে তিনটি ওডিআই এবং সমসংখ্যক টি-২০ খেলার কথা ছিল হরমনপ্রীত কাউরদের। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পর সেটাই হতে চলেছিল তাদের প্রথম সিরিজ। কিন্তু সেই সিরিজ আপাতত স্থগিত রাখল বিসিসিআই। পরিবর্তে বিকল্প কোনও সিরিজের আয়োজনের চেষ্টা করা হচ্ছে। 

Advertisement

কলকাতা ও কটকে হওয়ার কথা ছিল বাংলাদেশের বিরুদ্ধে সিরিজের ম্যাচগুলি। কিন্তু তার জন্য সবুজ সংকেত মেলেনি বলে বোর্ডসূত্রে জানা গিয়েছে। ঠিক কেন স্থগিত এই সিরিজ, পরিষ্কার ভাবে তা জানানো হয়নি। তবে অনুমান করা হচ্ছে যে দুই প্রতিবেশী দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের অবনতির কারণেই এমন সিদ্ধান্ত। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সংবাদ সংস্থাকে জানিয়েছে, ‘বিসিসিআই আমাদের চিঠি পাঠিয়েছে। আমরা এখন এই বিষয়ে বিস্তারিত জানার অপেক্ষায় আছি। আশা করছি, বিকল্প তারিখও দেওয়া হবে ওডিআই ও টি-২০ সিরিজের জন্য।’ উল্লেখ্য, বিসিসিআই ভারতের পুরুষ দলের বাংলাদেশ সফরও পিছিয়ে দিয়েছে। গত আগস্টে তা হয়নি। আপাতত তা পরের বছর সেপ্টেম্বরে হবে বলে ঠিক আছে।

Advertisement
সম্পর্কিত সংবাদ