Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বিশ্ব তিরন্দাজিতে সোনা ভারতের

বিশ্ব তিরন্দাজিতে সোনা ভারতের
  • ৮ সেপ্টেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

গোয়াংজু: তিরন্দাজিতে ইতিহাস ভারতের। বিশ্ব চ্যাম্পিয়নশিপে পুরুষদের কম্পাউন্ড ইভেন্টের দলগত বিভাগে এল সোনা। রবিবার ফাইনালে ফ্রান্সকে ২৩৫-২৩৩ ব্যবধানে হারাল ভারতীয় দল। স্কোয়াডে ছিলেন ঋষভ যাদব, আমান সাইনি ও প্রথমেশ ফুগে। প্রথম সেটে ৫৭-৫৯ পয়েন্টে পিছিয়ে পড়ে ভারত। তবে দ্বিতীয় সেটে দুরন্তভাবে লড়াইয়ে ফেরেন ঋষভরা। এই পর্বে ছ’টি ‘পারফেক্ট ১০’ মারেন তাঁরা। স্কোর দাঁড়ায় ১১৭-১১৭। তৃতীয় সেটেও লড়াই চলে সমানে সমানে (১৭৬-১৭৬)। তবে নির্ণায়ক সেটে ফরাসি শিবির দু’পয়েন্ট নষ্ট করতেই প্রথমবারের জন্য কম্পাউন্ড বিভাগে সোনা নিশ্চিত করে ভারত। মিক্সড ইভেন্টে রুপো জেতেন ঋষভ যাদব ও জ্যোতি সুরেখা ভেন্নাম। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ