Bartaman Logo
৯ জুন, ২০২৬
বর্তমান / খেলা

বার্মিংহামে জয় পেল ভারত, নায়ক গিল, দুরন্ত সিরাজ-আকাশদীপ

এজবাস্টনে দাঁত ফোটাতে পারল না ইংল্যান্ডের বাজবল। গিলের ধৈর্যশীল ব্যাটিং ও সিরাজ-আকাশদীপের পেস ব্যাটারির সামনে কাত হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটাররা।

বার্মিংহামে জয় পেল ভারত, নায়ক গিল, দুরন্ত সিরাজ-আকাশদীপ
  • ৬ জুলাই, ২০২৫ ২১:০৭
Prefer us on Google

বার্মিংহাম: এজবাস্টনে দাঁত ফোটাতে পারল না ইংল্যান্ডের বাজবল। গিলের ধৈর্যশীল ব্যাটিং ও সিরাজ-আকাশদীপের পেস ব্যাটারির সামনে কাত হয়ে গেল ইংল্যান্ডের ব্যাটাররা। ফলে প্রথম ম্যাচ হারের পর দ্বিতীয় টেস্ট জিতে সিরিজে সমতা ফেরাল গিলরা। এখনও বাকি আরও ৩টি টেস্ট। লন্ডন, ম্যাঞ্চেস্টার ও ওভালে এই ম্যাচগুলি খেলা হবে।

Advertisement

পুরো ম্যাচের নায়ক অবশ্যই শুভমান। অধিনায়ক হওয়া সত্ত্বেও যে দায়িত্ব নিয়ে গিল ব্যাটিং করলেন, তাতে ফুটে উঠেছে পরিণত হওয়ার ছাপ। এজবাস্টনে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ইংল্যান্ড। তবে তাতে সুবিধা হয়নি। প্রথম ইনিংসেই ভারত করে ৫৮৭ রান। তার মধ্যে গিলের একাই ২৬৯। জাদেজা ও জয়সওয়াল করেন যথাক্রমে ৮৯ ও ৮৭ রান। জবাবে ৪০৭ রানে থামে ইংল্যান্ড। হ্যারি ব্রুক করেন ১৫৮ এবং জেমি স্মিথ করেন ১৮৪ রান। ফলে দ্বিতীয় ইনিংসের আগে ১৮০ রানে এগিয়ে ছিল ভারত।

দ্বিতীয় ইনিংসে ৪২৭ রানে ইনিংস ডিক্লেয়ার করে গিল। এই ইনিংসে ভারত অধিনায়ক করেছেন ১৬১ রান। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ডের সামনে তখন রানের পাহাড়। জয়ের জন্য স্টোকসদের প্রয়োজন ছিল ৬০৮ রান। কিন্তু ২৭১ রানেই থামে ইংল্যান্ড বাহিনী। 

প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন সিরাজ। ৪ উইকেট তুলেছিলেন আকাশদীপ। দ্বিতীয় ইনিংসে ফের ৬ উইকেট তুলে নেন বাংলার হয়ে রঞ্জি খেলা এই পেসার। ফলে সব মিলিয়ে মোট ১০টি উইকেট পেয়েছেন আকাশদীপ। অন্যদিকে, দ্বিতীয় ইনিংসে সিরাজের সংগ্রহ ১টি উইকেট। ফলে আকাশদীপ ও সিরাজের পেস ব্যাটারি ও গিলের দায়িত্বপূর্ণ ব্যাটিংয়েই  দ্বিতীয় টেস্টে ৩৩৬ রানে জয় পেল ভারত।   

Advertisement
সম্পর্কিত সংবাদ