Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / খেলা

ফের অস্ট্রেলিয়ায় যাবে ভারত

ফের অস্ট্রেলিয়ায় যাবে ভারত
  • ৩১ মার্চ, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মুম্বই: চলতি বছরের গোড়ায় অস্ট্রেলিয়ায় পাঁচ টেস্টের সিরিজে বর্ডার-গাভাসকর ট্রফি খুইয়েছিল ভারত। বছর ঘোরার আগেই প্রতিশোধের সুযোগ মিলছে। বছরের শেষের দিকে ডনের দেশে যাবে টিম ইন্ডিয়া। তবে এবার টেস্ট সিরিজ নয়, সাদা বলের ক্রিকেটে অংশ নেবে ভারতীয় দল। ক্রিকেট অস্ট্রেলিয়া রবিবার জানিয়েছে, এই সফরে তিনটি ওডিআই ও পাঁচটি টি-২০ ম্যাচ খেলবে দু’দল। 

Advertisement

১৯ অক্টোবর সফরের প্রথম ম্যাচ। ৮ নভেম্বর শেষ হচ্ছে সফর। টি-২০ সিরিজ পুরোটাই হবে রাতে। ওডিআই সিরিজ অবশ্য দিন-রাতের। পঞ্চাশ ওভারের ম্যাচগুলো হবে পারথ (১৯ অক্টোবর), অ্যাডিলেড (২৩ অক্টোবর) ও সিডনিতে (২৫ অক্টোবর)। আর কুড়ি ওভারের ম্যাচগুলো হবে যথাক্রমে ক্যানবেরা (২৯ অক্টোবর), মেলবোর্ন (৩১ অক্টোবর), হোবার্ট (২ নভেম্বর), গোল্ড কোস্ট (৬ নভেম্বর) ও ব্রিসবেনে (৮ নভেম্বর)। ক্রিকেট অস্ট্রেলিয়ার চিফ এক্সিকিউটিভ টড গ্রিনবার্গ বলেছেন, ‘গত গ্রীষ্মে আমরা দর্শক উপস্থিতি ও ডিজিটাল এনগেজমেন্টের বিচারে অনেক রেকর্ড ভেঙেছি। সেই ধারা এই সিরিজেও বজায় থাকবে বলে আমাদের বিশ্বাস।’

Advertisement
সম্পর্কিত সংবাদ