Bartaman Logo
১৫ জুলাই, ২০২৬
বর্তমান / বিদেশ

বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরতে শুরু ইন্ডিয়া উইক

ব্যবসা, সাংবাদিকতা থেকে শুরু করে সিনেমা। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরতে এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছে ইপিজি। বার্ষিক এই অনুষ্ঠানের নাম ‘ইন্ডিয় উইক’।

বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরতে শুরু ইন্ডিয়া উইক
  • ২৭ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

রূপাঞ্জনা দত্ত, লন্ডন; ব্যবসা, সাংবাদিকতা থেকে শুরু করে সিনেমা। বিভিন্ন ক্ষেত্রে বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরতে এক বিশেষ সম্মেলনের আয়োজন করেছে ইপিজি। বার্ষিক এই অনুষ্ঠানের নাম ‘ইন্ডিয় উইক’। মঙ্গলবার শুরু হওয়া এই সম্মেলন চলবে শনিবার পর্যন্ত। লন্ডনের মোট পাঁচ জায়গায় মোট ন’টি অনুষ্ঠান হবে। আয়োজক সংস্থার অনুমান, পাঁচদিনের এই সম্মেলনে কমপক্ষে দেড় হাজার মানুষ অংশগ্রহণ করবে। জানা গিয়েছে, এর মাধ্যমে বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ভারতের বাজারে প্রবেশের সুযোগ পাবে। ভারতীয় ভাষায় সেদেশের কাহিনি তুলে ধরার পরিকল্পনা নিয়ে আলোচলনার সুযোগ পাবে ইউরোপের সংবাদমাধ্যমগুলি। সিনেমায় প্রযোজনার ক্ষেত্রে ভারত-ব্রিটেন দ্বিপাক্ষিক সম্পর্ক আরও দৃঢ় হবে। একইসঙ্গে প্রথমবার ব্রিটেনে ডিস্ট্রিবিউটর পাওয়ার ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবে বিভিন্ন ভারতীয় রপ্তানিকারক সংস্থা। 

Advertisement

সম্মেলনে উপস্থিত থাকবেন স্যার ভিন্স কেবল, শেফ অতূল কোচার, চলচ্চিত্র প্রযোজক মনীষা আদবানি, রাজদীপ সারদেসাই, লর্ড করণ বিলিমোরিয়া, মেওয়ারের রাজকুমার লক্ষ্যরাজ সিং মেওয়ার, উদ্যোগপতি রাজা গণপতি প্রমুখ। একইসঙ্গে থাকবেন লন্ডন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এলসিসিআই) সিইও করিম ফাতেহি। সম্মেলনের কিউরেটর প্রতীক দত্তানি ‘বর্তমান’কে বলেন, ‘আজকের জটিল ভূরাজনৈতিক পরিবেশে ভারতের ভূমিকা প্রতিনিয়ত বদলে যাচ্ছে। বিশ্বমঞ্চে ভারতকে তুলে ধরে ইন্ডিয়া উইক। ইউরোপের অন্যতম এই বৃহৎ সম্মেলনের সঙ্গে রাজনীতির কোনো যোগ নেই। সিনেমা, সাহিত্য, সাংবাদিকতা, ব্যবসা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে।’
প্রথম দিনের ফিল্ম কনক্লেভে বহু ভারতীয় বংশোদ্ভূত ডিরেক্টর অংশগ্রহণ করেন। ভবিষ্যতে সিনেমার জন্য আর্থিক সাহায্য পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই অনুষ্ঠান। দ্বিতীয় দিন এক বিশেষ রিসেপশনের আয়োজন করেছে এলসিসিআই। তৃতীয় দিনের অন্যতম আকর্ষণ ইন্ডিয়া রেস্তরাঁ কংগ্রেস ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ২৯ মে অর্থাৎ শুক্রবার থাকছে বিশেষ সম্মেলন। নাম ‘আইডিয়াজ ফর ইন্ডিয়া।’ শনিবার সাংবাদিকতা নিয়ে বিতর্কসভার মাধ্যমে শেষ হবে পাঁচদিনের এই কর্মকাণ্ড।

Advertisement
সম্পর্কিত সংবাদ