Bartaman Logo
৬ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / বিদেশ

ইরানের পরমাণু কেন্দ্র ওড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের

ফের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। শুক্রবার পিকঅ্যাক্স পর্বতশ্রেণির গভীরে অবস্থিত ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন।

ইরানের পরমাণু কেন্দ্র ওড়ানোর হুঁশিয়ারি ট্রাম্পের
  • ৬ সেপ্টেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ওয়াশিংটন: ফের হুমকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গলায়। শুক্রবার পিকঅ্যাক্স পর্বতশ্রেণির গভীরে অবস্থিত ইরানের পরমাণু কেন্দ্র ধ্বংস করার হুঁশিয়ারি দিয়েছেন। ট্রাম্প বলেন, ‘পিকঅ্যাক্সে কী চলছে, তা আমি জানি! ইরানের অন্যান্য অংশেও কী চলছে সেটাও জানা আছে। যদি খারাপ কিছু করা হয়, আমরা চরম আঘাত করব’। জুলাই মাসে ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছিল, ইজলায়েলের গোয়েন্দা বাহিনীর অনুমান কয়েক হাজার সেন্ট্রিফিউজ পিকঅ্যাক্সের গভীরে মজুত রেখেছে ইরান। যদিও পর্বতের গভীরে অবস্থিত সেই পরমাণুকেন্দ্রে হামলা চালানো খুব সহজ নয় বলেই মত ওয়াকিবহাল মহলের।

Advertisement

এদিকে আমেরিকার অত্যাধুনিক অস্ত্রের মজুত ও ব্যবহারের গোপন তথ্য গণমাধ্যমে ফাঁস হওয়ার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই তথ্য-ফাঁসকারীকে খুঁজে বের করতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর সামরিক বাহিনীর শীর্ষ আধিকারিকদের ওপর নজিরবিহীন পলিগ্রাফ টেস্ট করিয়েছে বলে খবর সামনে এসেছে। সংবাদমাধ্যমের খবর, জয়েন্ট স্টাফ পদমর্যাদার অন্তত ৫০ জনের এই টেস্ট করানো হয়েছে। 

Advertisement
সম্পর্কিত সংবাদ