Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / ব্যবসা

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকর হতে পারে এপ্রিলে: পীযূষ গোয়েল

ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল।

ভারত-মার্কিন বাণিজ্য চুক্তি কার্যকর হতে পারে এপ্রিলে: পীযূষ গোয়েল
  • ২১ ফেব্রুয়ারি, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: ভারত-আমেরিকার অন্তর্বর্তী বাণিজ্য চুক্তি এপ্রিল থেকেই কার্যকর হতে পারে। এমনটাই জানালেন বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, চলতি মাসের শুরুতে দুই দেশ যৌথ বিবৃতির মাধ্যমে এই চুক্তির কাঠামো ঘোষণা করেছে। প্রথম ধাপের আইনি খসড়া চূড়ান্ত করতে দুই দেশের প্রতিনিধিরা আগামী সপ্তাহে ওয়াশিংটনে বৈঠকে বসবেন। ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বাণিজ্য মন্ত্রকের যুগ্ম সচিব দর্পণ জৈন। মনে করা হচ্ছে, আগামী মার্চ মাসেই মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফরে এসে চুক্তিতে সই করবেন। তা কার্যকর হবে এপ্রিল থেকে। 

Advertisement

এই চুক্তির আওতায় দুই দেশই একাধিক পণ্যে আমদানিতে শুল্ক ছাড় দেবে।  ভারতীয় পণ্যে পারস্পরিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করবে আমেরিকা। গোয়েল বলেন, আগে পোশাক, চামড়া, সামুদ্রিক খাদ্যর মার্কিন মুলুকে রপ্তানি উচ্চ শুল্কের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তবে নতুন শুল্কের ক্ষেত্রে রপ্তানি বাড়বে। রত্ন-গয়না ও মশলা ক্ষেত্রও লাভবান হবে। আমেরিকাকে ভারত বাড়তি সুবিধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন রাহুল গান্ধী। এই দাবি খারিজ করে বাণিজ্যমন্ত্রী বলেছেন, ব্যবসা ও কর্মসংস্থানের স্বার্থেই শুল্ক কমানো জরুরি।

Advertisement
সম্পর্কিত সংবাদ