অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপে কিউবাকে বশ মানাল ভারত
  • ৩১ অক্টোবর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

বাকু: জিতেই অনূর্ধ্ব-১৫ বিশ্বকাপ অভিযান শেষ করল ভারত। শুক্রবার কিউবাকে ৬-৪ ব্যবধানে পরাস্ত করে বিবিয়ানো ফার্নান্ডেজের দল। চলতি টুর্নামেন্টে ৮৭ নম্বরে রইল ভারত। মোট ১৮৯টি দেশ এই টুর্নামেন্টে অংশ নিয়েছিল। মোট পাঁচটি ম্যাচ জিতেছে জাতীয় যুব দল। লাওস, ক্যামেরুন, বাহরিন, ত্রিনিদাদ-টোবাগো ছাড়াও কিউবাকে বশ মানিয়েছে বিবিয়ানোর দল। গ্রানাডার বিরুদ্ধে ৩-০ গোলে এগিয়ে থেকেও ড্র হয় ম্যাচ। পাশাপাশি সেনেগাল, কাজাখস্থান ও আফগানিস্তান হারায় ভারতকে। যদিও সবমিলিয়ে বিশেষজ্ঞদের মতে, এই টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা ভবিষ্যতের সম্পদ হতে পারে। 

Advertisement

এদিন ভারতের হয়ে দু’টি করে লক্ষ্যভেদ ভিক্টর লালওয়ামপুইয়া, নিবাস মিতেই ও লালরেমুয়াফেলার। ম্যাচে একটা সময় ৬-১ ব্যবধানে এগিয়ে ছিল ভারত। দ্বিতীয়ার্ধে ব্যবধান কমায় কিউবা।