দুবাই: সাদা বলের ক্রিকেটে রোহিত শর্মারা বিপক্ষের ত্রাস। কিন্তু টেস্টে পরিস্থিতি কিছুটা আলাদা। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ হারে টিম ইন্ডিয়া। সদ্য প্রকাশিত আইসিসি ক্রমতালিকাতেও তার প্রভাব পড়ল। একধাপ পিছিয়ে টেস্টে ভারতের র্যাঙ্কিং এখন ৪ (১০৫ পয়েন্ট)। শীর্ষে প্যাট কামিন্সের অস্ট্রেলিয়া (১২৬ পয়েন্ট)। বরং সবাইকে চমকে দিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেন স্টোকসের ইংল্যান্ড। তাদের প্রাপ্ত পয়েন্ট ১১৩। ভারতের ঠিক আগেই দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়াদের পয়েন্ট ১১১। টেস্টে পিছলেও সীমিত ওভারের ক্রিকেটে শীর্ষস্থান ধরে রেখেছে টিম ইন্ডিয়া।



