Bartaman Logo
১৫ আগস্ট, ২০২৬
বর্তমান / বিদেশ

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত

বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপ হাতড়ে চলছে প্রাণের সন্ধান।

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পাঠাল ভারত
  • ৬ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

মান্দালয়: বিধ্বংসী ভূমিকম্পের পর কেটে গিয়েছে এক সপ্তাহ। মৃতের সংখ্যা ইতিমধ্যে ৩ হাজার ছাড়িয়েছে। এখনও ধ্বংসস্তূপ হাতড়ে চলছে প্রাণের সন্ধান। এই পরিস্থিতিতে প্রতিবেশী দেশ মায়ানমারের পাশে দাঁড়িয়েছে ভারত। সৌজন্যে ‘অপারেশন ব্রহ্ম’। তারই অংশ হিসেবে শনিবার মায়ানমারে ৪৪২ মেট্রিক টন খাবার পৌঁছে দিল নয়াদিল্লি। মায়ানমারের ৪০০ কিমি দক্ষিণে অবস্থিত থিলাওয়া বন্দরে সেই খাদ্য সামগ্রী নিয়ে গিয়েছে রণতরী আইএনএস ঘরিয়াল। ১ এপ্রিল বিশাখাপত্তনম থেকে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছিল ভারতীয় নৌসেনার এই যুদ্ধজাহাজ। বিদেশ মন্ত্রকের দেওয়া বিবৃতি অনুযায়ী, খাদ্য সামগ্রীর মধ্যে ৪০৫ মেট্রিক টন চালের পাশাপাশি রয়েছে ভোজ্য তেল, বিস্কুট ও ইনস্ট‌্যান্ট নুডলস। 

Advertisement

ভূমিকম্প বিধ্বস্ত মায়ানমারে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত, রাশিয়া সহ একাধিক দেশ। এরইমধ্যে উদ্ধারকাজ ও ত্রাণ সরবরাহে গড়িমসির অভিযোগ উঠেছে আমেরিকার বিরুদ্ধে। ইতিমধ্যে সেই দাবি নাকচ করে দিয়েছেন মার্কিন বিদেশ সচিব মার্কো রুবিও। সম্প্রতি ব্রাসেলসে নেটোর এক সম্মেলনে তাঁর সাফাই, ‘আমরা বিশ্বের সরকার চালাই না। ওখানে কাজ করা সহজ নয়। জুন্টার সামরিক সরকার আমাদের পছন্দ করে না।’ এখানেই না থেমে তিনি আরও বলেন, ‘আমরা আমাদের দায়িত্ব পালন করছি। বিশ্বে আরও অনেক ধনী দেশ রয়েছে। তাদেরও এগিয়ে আসা উচিত।’

Advertisement
সম্পর্কিত সংবাদ