Bartaman Logo
২৭ জুন, ২০২৬
বর্তমান / খেলা

পাকিস্তানকে ৭ গোল ভারতের

ভারত প্রো লিগ হকিতে পাকিস্তানকে ৭-১ ব্যবধানে পরাজিত করেছে। চিরপ্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে অপরাজিত ভারত। বিস্তারিত পড়ুন।

পাকিস্তানকে ৭ গোল ভারতের
  • ২৭ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: প্রো লিগ হকিতে পাকিস্তানকে চুরমার করল ভারত। জয় এল ৭-১ ব্যবধানে। চিরপ্রতিদ্বন্দ্বী দেশের বিরুদ্ধে শেষ ১৯ সাক্ষাতে অপরাজিত ভারত।

Advertisement

প্রথম কোয়ার্টারে প্রথম গোল করে পাকিস্তানই। আবু মাহমুদ এগিয়ে দেন তাদের (১-০)। দ্বিতীয় কোয়ার্টারে ২০ মিনিটে সমতা ফেরান সুখজিত (১-১)। ঠিক ৬ মিনিট পরে হরমনপ্রীতের জোরাল শটে লিড নেয় ভারত (২-১)। তৃতীয় কোয়ার্টারে আসে চারটি গোল। ৩৪ মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে ৩-১ করেন হার্দিক। দু’মিনিট পর ব্যবধান বাড়ান জুগরাজ (৪-১)। ৪১ মিনিটে লক্ষ্যভেদ অভিষেকের (৫-১)। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে রাজকুমার করেন দলের ষষ্ঠ গোল (৬-১)। পাকিস্তানের কফিনে শেষ পেরেকটি পোঁতেন দিলপ্রীত (৭-১)।

Advertisement
সম্পর্কিত সংবাদ