Bartaman Logo
২৩ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

রায়ানকে নিয়েই ঢাকা পৌঁছল ভারত

এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বের ম্যাচ খেলতে শনিবার ঢাকা পৌঁছল ভারত। আগামী মঙ্গলবার খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ বাংলাদেশ। সেদিন কি ব্লু টাইগার্সের হয়ে রায়ান উইলিয়ামস মাঠে নামবেন? ভারতীয় বংশোদ্ভূত এই অজি ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল।

রায়ানকে নিয়েই ঢাকা পৌঁছল ভারত
  • ১৬ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এএফসি এশিয়ান কাপে বাছাই পর্বের ম্যাচ খেলতে শনিবার ঢাকা পৌঁছল ভারত। আগামী মঙ্গলবার খালিদ ব্রিগেডের প্রতিপক্ষ বাংলাদেশ। সেদিন কি ব্লু টাইগার্সের হয়ে রায়ান উইলিয়ামস মাঠে নামবেন? ভারতীয় বংশোদ্ভূত এই অজি ফুটবলারের অন্তর্ভুক্তি নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে বেশ কৌতূহল। ইতিমধ্যেই ভারতের পাসপোর্ট হাতে পেয়েছেন রায়ান। অস্ট্রেলিয়ান ফুটবল সংস্থার এনওসি (নো অবজেকশন সার্টিফিকেট) পেলে মাঠে নামতে বাধা নেই। উইং হাফ রায়ান গত আইএসএলে বেশ নজর টেনেছিলেন। ভারতের জার্সিতে অভিষেক স্মরণীয় করে রাখতে মরিয়া তিনি। 

Advertisement

ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে গোলমুখ খুলতে ব্যর্থ হয় ভারত। গোলশূন্য ড্র হয়েছিল ম্যাচ। অ্যাওয়ে যুদ্ধ আরও কঠিন। হামজা চৌধুরি সমৃদ্ধ বাংলাদেশ রীতিমতো কঠিন চ্যালেঞ্জার। নেপালের বিরুদ্ধে হামজার বিস্ময় গোল নিয়ে পদ্মাপারে জোর চর্চা। ইতিমধ্যেই ভারত-বাংলাদেশ দ্বৈরথ ঘিরে প্রবল উন্মাদনা তৈরি হয়েছে। খালিদ নিজেও বেশ চাপে। স্কোরারের অভাব তাঁর প্রধান সমস্যা। সেক্ষেত্রে মাঝমাঠ জমাট করে উইং নির্ভর ফুটবল খেলতে চান খালিদ। মুম্বইকর বরাবরই আল্ট্রা-ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে বিশ্বাসী। ওজন বুঝে ঝাঁঝ বাড়ান আক্রমণে। বাংলাদেশের বিরুদ্ধেও ফর্মেশন বদলানোর সম্ভাবনা নেই। নাওরেম মহেশ, ছাংতেদের গতি কাজে লাগাতে চান তিনি। চোট কাটিয়ে দলে ফিরেছেন আকাশ মিশ্র।

Advertisement
সম্পর্কিত সংবাদ