নয়াদিল্লি: গোটা বিশ্বে মোট বনভূমির নিরিখে নবম স্থানে উঠে এল ভারত। গ্লোবাল ফরেস্ট রিসোর্স অ্যাসেসমেন্টের সমীক্ষায় মিলেছে এমনই তথ্য। এর আগে বিশ্ব র্যাঙ্কিংয়ে ভারতের স্থান ছিল ১০। পাশাপাশি বনভূমি বৃদ্ধির হারে তৃতীয় স্থান ধরে রেখেছে দেশ। রাষ্ট্রসংঘের খাদ্য ও কৃষি সংস্থার প্রকাশিত এই সমীক্ষায় দেখা গিয়েছে, গত এক দশকে গোটা বিশ্বেই বনভূমি ধ্বংসের পরিমাণ কমেছে। যদিও এখনও পর্যন্ত প্রতি বছর গড়ে ১০.৯ মিলিয়ন হেক্টর বনভূমি উজাড় করা হচ্ছে। যা যথেষ্ট বেশি বলেই মত ওয়াকিবহাল মহলের। সমীক্ষা থেকে জানা গিয়েছে, গোটা বিশ্বে দাবানলের কারণে গড়ে ২৬১ মিলিয়ন হেক্টর



