Bartaman Logo
১১ সেপ্টেম্বর, ২০২৬

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩ , সংকটজনক ৩

সিএনজি ভরতে গিয়ে বিপত্তি। দিল্লির টিকরি কালান এলাকায় এক সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে সিএনজি ভরার সময় আচমকাই বিস্ফোরণ হয়।

সিএনজি স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, মৃত ৩ , সংকটজনক ৩
  • ১৯ আগস্ট, ২০২৬ ১২:২২
Prefer us on Google

নয়াদিল্লি, ১৯ আগস্ট: সিএনজি ভরতে গিয়ে বিপত্তি। দিল্লির টিকরি কালান এলাকায় এক সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকে সিএনজি ভরার সময় আচমকাই বিস্ফোরণ হয়। আজ, বুধবার বিকেলে এই মর্মান্তিক ঘটনায় এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যু হয়েছে। পাশাপাশি ৩ জন গুরুতর আহত বলে জানা গিয়েছে। আহতদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভয়াবহ এই বিস্ফোরণের পর আশেপাশে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে। ফলে আতঙ্ক ছড়ায় স্থানীয়দের মধ্যেও। 

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, আজ বিকেল প্রায় ৩টে ৩৭ মিনিট নাগাদ বিস্ফোরণের খবর পায় প্রশাসন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌছয় দমকল, পুলিশ কর্মীরা। দমকল কর্মীরা তৎপরতার সঙ্গে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তদন্তকারী দলের প্রাথমিক অনুমান, সিএনজি স্টেশনে গ্যাস ভরার সময় আচমকাই বিস্ফোরণটি ঘটে। গাড়িতে সিএনজি ভরার কাজে নিযুক্ত থাকা ব্যক্তিরা বিস্ফোরণের জেরে গুরুতরভাবে আহত হন। আহতদের দ্রুত উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। বাকিদের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে তাঁরা হাসপাতালে ভর্তি। তবে ঠিক কী কারণে এই বিস্ফোরণ ঘটল তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। সিএনজি ভরার সময় কোনো ত্রুটি ছিল কি না অথবা সিএনজি সিলিন্ডার বোঝাই ট্রাকটির কোনও যান্ত্রিক সমস্যার কারণে বিস্ফোরণ ঘটেছে কি না সেটি খতিয়ে দেখছে তদন্তকারী দল। 

Advertisement
সম্পর্কিত সংবাদ