Bartaman Logo
১৯ আগস্ট, ২০২৬

সারদা মামলায় জামিন সুদীপ্ত সেনের

সারদা চিটফান্ড মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ সারদা কর্তা সুদীপ্ত সেনকে জামিন দিয়েছে।

সারদা মামলায় জামিন সুদীপ্ত সেনের
  • ১৯ আগস্ট, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

নিজস্ব প্রতিনিধি,  নয়াদিল্লি: সারদা চিটফান্ড মামলায় জামিন পেলেন সুদীপ্ত সেন। মঙ্গলবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় করোল এবং বিচারপতি অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ সারদা কর্তা সুদীপ্ত সেনকে জামিন দিয়েছে। আদালত উল্লেখ করেছে যে, আবেদনকারী ২০১৬ সালের ৩০ ডিসেম্বর  থেকে জেল হেফাজতে রয়েছেন। সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে আমরা আবেদনকারীকে জামিন দেওয়ার পক্ষে মত প্রকাশ করছি।  ট্রায়াল কোর্ট যে শর্ত নির্ধারণ করবে, সেই শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করা হচ্ছে।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ