ভারত-পাক মহারণ আজ
  • ৮ নভেম্বর, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

আল আমেরাত: ভারত-পাকিস্তান ম্যাচ মানেই মর্যাদার লড়াই। সে বড়োদের হোক বা ছোটদের। রবিবার তাই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মহারণ ঘিরে উন্মাদনার পারদ চড়ছে। গত বার এই প্রতিযোগিতার ফাইনালে টিম ইন্ডিয়াকে ১৯১ রানে দুরমুশ করেছিল পাক-ব্রিগেড। সেই হারের প্রতিশোধ নেওয়ার সুযোগ আর্যবীর-লক্ষ্যদের সামনে।

Advertisement

চলতি এশিয়া কাপে দু’দলই একটি করে ম্যাচ জিতেছে। রবিবার যারা জিতবে তারা গ্রুপ এ’তে শীর্ষস্থান মজবুতের পাশাপাশি সেমি-ফাইনালেও জায়গা পাকা করবে। ভারতকে ব্যাটিং বিভাগে ভরসা দিচ্ছেন বীরেন্দ্র সেওয়াগের ছেলে আর্যবীর। গত ম্যাচে ৭০ রান করেছিলেন তিনি। এছাড়া ক্যাপ্টেন লক্ষ্য রাইচন্দানিও অর্ধশতরান করেন। দলে রয়েছেন রাহুল দ্রাবিড়ের ছেলে অন্বয়ও। বোলিংয়ে নজর কাড়ছেন ঈশান সুদ, যশবীর ও অর্জুন। পাকিস্তানের ব্যাটিংয়ের বড়ো ভরসা ওপেনার উসমান খান। গত ম্যাচে শতরান হাঁকিয়েছিলেন তিনি।
 খেলা শুরু সকাল ১০-৩০ মিনিটে।