Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

নিজের দেশের মানুষের উপরে বোমাবর্ষণ! ভারতীয় কূটনীতিকের প্যাঁচে বিশ্বমঞ্চে মুখ পড়ুল পাকিস্তানের

বিশ্বমঞ্চে ফের বেআব্রু পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে মুখ পুড়ল তাদের। দিন দুয়েক আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের গ্রামে বোমাবর্ষণ করে পাক সেনা।

নিজের দেশের মানুষের উপরে বোমাবর্ষণ! ভারতীয় কূটনীতিকের প্যাঁচে বিশ্বমঞ্চে মুখ পড়ুল পাকিস্তানের
  • ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৩:০৯
Prefer us on Google

রাষ্ট্রসংঘ, ২৪ সেপ্টেম্বর: বিশ্বমঞ্চে ফের বেআব্রু পাকিস্তান। এবার রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে মুখ পুড়ল তাদের। দিন দুয়েক আগে খাইবার পাখতুনখোয়া প্রদেশের গ্রামে বোমাবর্ষণ করে পাক সেনা। তাতে প্রাণ গিয়েছে অন্তত ৩০ জনের। এই ইস্যুকে হাতিয়ার করে মঙ্গলবার রাষ্ট্রসংঘের মঞ্চে পাকিস্তানকে তুলোধোনা করলেন ভারতীয় প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগি। সেইসঙ্গে ভারতকে ঘিরে পড়শি দেশের মিথ্যাচারের কড়া জবাবও দিয়েছেন তিনি।

Advertisement

সুযোগ পেলেই ভারতের বিরুদ্ধে কুৎসা করে পাকিস্তান। মানবাধিকার পরিষদের ৬০তম অধিবেশনে যার যোগ্য জবাব দিয়েছেন ভারতের প্রতিনিধি ক্ষিতিজ ত্যাগি। সরাসরি পড়শি দেশের নাম না করে তিনি বলেন, ‘একটি দেশের প্রতিনিধি দল এই মঞ্চের অপব্যবহার করে চলেছে। তারা ভারতের বিরুদ্ধে ভিত্তিহীন এবং উসকানিমূলক বক্তব্য জারি রেখেছে।’ এরপরই তীর্যক আক্রমণ করে বলেন, ‘আমাদের ভূখণ্ডের প্রতি লোলুপ দৃষ্টি দেওয়ার পরিবর্তে তাদের উচিত দখল করে রাখা ভারতীয় ভূখণ্ড খালি করে দেওয়া। সেইসঙ্গে তাদের ফোকাস করা উচিত মৃতপ্রায় অর্থনীতি, সেনা নিয়ন্ত্রণে বিধ্বস্ত রাজনীতি এবং নিপীড়নে কলঙ্কিত মানবাধিকার পুনরুদ্ধারের উপরে। অবশ্য সন্ত্রাসবাদ রফতানি, নিষিদ্ধ জঙ্গিদের আশ্রয়দান এবং নিজেদের লোকদের উপর বোমা হামলার পরে ফুরসত পেলে তাবেই না তারা এই কাজ করবে।’

Advertisement
সম্পর্কিত সংবাদ