Bartaman Logo
২৫ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

জামাইকার কাছে হার ভারতের

ইউনিটি কাপের প্রথম ম্যাচে জামাইকার কাছে ০-২ ব্যবধানে পরাজিত ভারতীয় ফুটবল দল। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে ৮ মিনিটে প্রথম গোলটি করেন ক্লার্ক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ১০ নম্বর জার্সিধারী ডিক্সন।

জামাইকার কাছে হার ভারতের
  • ২৮ মে, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

লন্ডন: ইউনিটি কাপের প্রথম ম্যাচে জামাইকার কাছে ০-২ ব্যবধানে পরাজিত ভারতীয় ফুটবল দল। চার্লটনের দ্য ভ্যালি স্টেডিয়ামে ৮ মিনিটে প্রথম গোলটি করেন ক্লার্ক। দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান ১০ নম্বর জার্সিধারী ডিক্সন। রুডলফ স্পেউডের দল অবশ্য আরও অনেক সুযোগ পেয়েছিল। কিন্তু তা কাজে লাগানো যায়নি। ফিফা ক্রমতালিকায় অনেক এগিয়ে থাকা জামাইকার (৭১) বিরুদ্ধে খালিদ ব্রিগেড (১৩৬) আগাগোড়া রক্ষণে জোর দেয়। যতটা সম্ভব কম গোল খাওয়াই ছিল লক্ষ্য। তবে জামাইকার ক্রমাগত আক্রমণের সামনে বেশ চাপে দেখায় ‘ব্লু টাইগার্স’কে। আসলে শেষ মুহূর্তে লিস্টন, মনবীরদের মোহন বাগান ফিরিয়ে নেওয়ায় শক্তি অনেকটাই কমেছে। তবু জামাইকার বিরুদ্ধে রক্ষণে ঩ভিড় বাড়িয়ে রীতিমতো লড়াই চালায় খালিদের দল।এই সময় ক্লান্তও দেখায় গুরপ্রীতদের। উল্লেখ্য, ২০০২ সালের পর দু’দল এই প্রথম মুখোমুখি হল। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ