সিওল: কোরিয়ার বিরুদ্ধে ডেভিস কাপে বাছাই পর্বের দ্বিতীয় রাউন্ডে প্রথমদিনই রীতিমতো চাপে ভারত। দক্ষিণেশ্বর সুরেশ ও সুমিত নাগাল হেরে গিয়েছেন প্রথম দু’টি সিঙ্গলসে। ফলে ০-২ পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। ডেভিস কাপের শেষ আটে জায়গা পাওয়ার জন্য শনিবার বাকি তিনটি ম্যাচেই জিততে হবে ভারতকে। দু’টি সিঙ্গলস এবং একটি ডাবলস হবে শেষ দিন। ডাবলসে ভারতের বাজি এন শ্রীরাম বালাজি-পুনাচা জুটি। তবে ফিরতি সিঙ্গলসে দক্ষিণেশ্বর ও সুমিতকে নিয়ে আশা কমেছে।



