Bartaman Logo
২২ সেপ্টেম্বর, ২০২৬
বর্তমান / খেলা

১৪২ নম্বরে নামল ভারত

বাংলাদেশের কাছে হারের জের। ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নামল ভারত। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় ১৪২ নম্বরে রয়েছে খালিদ জামিল-ব্রিগেড। এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে খারাপ অবস্থান।

১৪২ নম্বরে নামল ভারত
  • ২০ নভেম্বর, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: বাংলাদেশের কাছে হারের জের। ফিফা র‌্যাঙ্কিংয়ে ছয় ধাপ নামল ভারত। বুধবার প্রকাশিত ক্রমতালিকায় ১৪২ নম্বরে রয়েছে খালিদ জামিল-ব্রিগেড। এটাই ভারতীয় ফুটবলের সবচেয়ে খারাপ অবস্থান। দলের এমন হতশ্রী পারফরম্যান্সে রীতিমতো হতাশ ফুটবলমহল। অন্যদিকে, ভারতের বিরুদ্ধে জয়ের সুবাদে তিনধাপ উন্নতি করল বাংলাদেশ। তাদের অবস্থান ১৮০ নম্বরে। এছাড়া ফিফা র‌্যাঙ্কিংয়ে দু’ধাপ উন্নতি করে প্রথম পাঁচে উঠল ব্রাজিল। শেষ দু’টি প্রীতি ম্যাচে একটি ও একটি ড্রয়ের সুবাদে এই উন্নতি। শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন। পাশাপাশি দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান ধরে রেখেছে যথাক্রমে আর্জেন্তিনা, ফ্রান্স ও ইংল্যান্ড। অন্যদিকে, একধাপ করে নেমেছে পর্তুগাল ও নেদারল্যান্ডস। 

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ