হারারে, ২৬ জুলাই: টি২০ সিরিজের তিনটি ম্যাচেই জিম্বাবোয়েকে হারাল ভারত। শেষ ম্যাচে জয়ী হল ৩৫ রানে। ফলে ৩-০ ব্যবধানে জিতল সিরিজও। আজ, রবিবার হারারে স্পোর্টস ক্লাব স্টেডিয়ামে মুখোমুখি হয় জিম্বাবোয়ে এবং ভারত। এদিন সিরিজের তৃতীয় টি২০ ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টিম ইন্ডিয়ার অধিনায়ক শ্রেয়স আইয়ার। ব্যাট করতে নামে ভারত। ২ ওভারের মাথায় মাত্র ২ রান করে আউট হন ওপেনার অভিষেক শর্মা। এরপর সিকান্দার রাজার বলে বোল্ড হন কিপার ঈশান কিষাণ (২৯)। বিধ্বংসী ব্যাটিং করেন বৈভব সূর্যবংশী। ৪৯ বলে ৮১ রান করেন। মারেন ৪টি ছয় এবং ৮টি চার। ২৭ রানে প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক শ্রেয়স। রিঙ্কু সিং করেন ২৫ রান। শেষে ১১ রানে অপরাজিত থাকেন তিলক বর্মা। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯২ রান তোলে ভারত। জিম্বাবোয়ের হয়ে ২টি উইকেট নেন ইভান্স। ১টি করে উইকেট আসে ওয়েসলি, ব্লেসিং এবং সিকান্দার রাজার ঝুলিতে।



