হকিতে পাক বধ ভারতের
  • ২৪ জুন, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ভারত-৪            :        পাকিস্তান-৩

Advertisement

লন্ডন: ভারত-পাকিস্তান যে কোনো মঞ্চেই মুখোমুখি মানেই ধুন্ধুমার লড়াই। এবার হকি প্রো লিগে পাকিস্তানকে ৪-৩ গোলে হারাল ভারত। লন্ডনের লি ভ্যালি হকি ও টেনিস সেন্টারে ৭ মিনিটে লক্ষ্যভেদ পাকিস্তানের নাদিমের। তবে  দ্বিতীয় কোয়ার্টারে অভিষেকের দুরন্ত গোলে সমতায় ফেরে হরমনপ্রীত ব্রিগেড। ২৪ মিনিটে ব্যবধান বাড়ান নীলকান্ত। তৃতীয় কোয়ার্টারে ম্যাচের সেরা গোল সুখজিতের। অন্য গোলটি রাজিন্দারের।