Bartaman Logo
১০ জুন, ২০২৬
বর্তমান / বিদেশ

আমাদের ছাত্র আন্দোলন মানতে পারেনি ভারত: ইউনুস

শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এমনই দাবি বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের।

আমাদের ছাত্র আন্দোলন মানতে পারেনি ভারত: ইউনুস
  • ২৬ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:০৯
Prefer us on Google

নিউইয়র্ক: শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে ভারত ও বাংলাদেশের মধ্যে সমস্যা তৈরি হয়েছে। এমনই দাবি বাংলাদেশের অর্ন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনূসের। রাষ্ট্রসংঘের সাধারণ সভার অধিবেশনের অবকাশে তিনি এমনই মন্তব্য করেছেন। 

Advertisement

হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। তার জেরে বারবারই দুই পড়শি দেশের সম্পর্কে উত্তেজনার আঁচ পড়ে। বাংলাদেশে সংখ্যালঘুদের উপর নির্যাতন নিয়ে সরব হয় ভারত। এই পরিস্থিতির ব্যাখ্যা দিতে গিয়ে ভারতের দিকেই আঙুল তুললেন ইউনুস। তাঁর অভিযোগ, বাংলাদেশের ছাত্রদের আন্দোলন মেনে নিতে পারেনি ভারত। বহু তরুণদের হত্যার পরিকল্পনাকারী শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে তারা। তার জেরেই ঢাকা ও নয়াদিল্লির মধ্যে উত্তেজনা তৈরি হয়েছে। 
ইউনূসের আরও দাবি, ভারত ক্রমাগত বাংলাদেশের বিরুদ্ধে ভুয়ো প্রচার চালাচ্ছে। বাংলাদেশের আন্দোলনকে ইসলামি সন্ত্রাসের সঙ্গে যুক্ত করার চেষ্টা চলছে। ছাত্রদের ‘তালিবান’ আখ্যা দেওয়া হচ্ছে। এমনকি তাঁকেও ‘তালিবান’ বলে দাগিয়ে দেওয়া হচ্ছে। ইউনূস বলেন, ‘আমার বিরুদ্ধে এমনই  প্রচার চলছে।’
 অন্যদিকে নিউইয়র্কের রাষ্ট্রসংঘের অধিবেশনের ফাঁকেই ফের একবার পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে বৈঠক করলেন ইউনূস। ইসলামাবাদ জানিয়েছে, বাণিজ্য, আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধি সহ নানা বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি শ্রীলঙ্কার প্রেসিডেন্ট আনুরা কুমারা দেশানায়েকের সঙ্গেও বৈঠক করেন শাহবাজ। -ফাইল চিত্র

Advertisement
সম্পর্কিত সংবাদ