Bartaman Logo
৪ জুলাই, ২০২৬
বর্তমান / খেলা

সঞ্জুর ফর্ম নিয়ে উদ্বেগে ভারত

সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতায় উদ্বেগ বাড়ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচে তাঁর ফর্ম নিয়ে আলোচনা চলছে। বিস্তারিত পড়ুন।

সঞ্জুর ফর্ম নিয়ে উদ্বেগে ভারত
  • ৪ জুলাই, ২০২৬ ০৪:০০
Prefer us on Google

ম্যাঞ্চেস্টার: ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচের আগে ক্রিকেট মহলের কৌতূহল বৈভব সূর্যবংশীকে ঘিরে। সঞ্জু স্যামসনের ধারাবাহিক ব্যর্থতার পর এই চর্চা আরও বেড়েছে। শেষ তিন ইনিংসে সঞ্জুর রান যথাক্রমে ৫, ০ ও ১। স্কোয়াডে ১৫ বছর বয়সি বিস্ময় কিশোরের উপস্থিতিতে তাঁর জায়গা নড়বড়ে। আর এক ওপেনার অভিষেক শর্মা অবশ্য ফর্মেই রয়েছেন। শেষ তিন ইনিংসে তাঁর রান ৪৯, ০ ও ৫৯। ক্যাপ্টেন শ্রেয়স আয়ারও হাফ-সেঞ্চুরি পেয়েছেন বুধবার। ওল্ড ট্র্যাফোর্ডে স্পিনাররা সুবিধা পান। তাই অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী ও রবি বিষ্ণোইকে খেলানো হতে পারে। অন্যদিকে, হ্যারি ব্রুকের নেতৃত্বে ইংল্যান্ড দলে পাওয়ার হিটারের ছড়াছড়ি। রয়েছেন বাটলার, সল্ট, ব্যান্টন, জ্যাকসরা। শনিবার খেলতে পারেন পেসার জোফ্রা আর্চারও।

Advertisement

 খেলা শুরু সন্ধ্যা ৭টায়। 
সম্প্রচার সোনি স্পোর্টসে।

Advertisement
সম্পর্কিত সংবাদ