Bartaman Logo
৯ জুন, ২০২৬

‘ভারত-চীন সম্পর্ক ড্রাগন, হাতির ট্যাঙ্গো নৃত্যের মতো’

দুই দেশের সম্পর্ক হওয়া উচিত ড্রাগন ও হাতির নৃত্যের মতো। কয়েকদিন আগে একথা বলেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই।

‘ভারত-চীন সম্পর্ক ড্রাগন, হাতির ট্যাঙ্গো নৃত্যের মতো’
  • ২ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: দুই দেশের সম্পর্ক হওয়া উচিত ড্রাগন ও হাতির নৃত্যের মতো। কয়েকদিন আগে একথা বলেছিলেন চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই। ভারত-চীন সম্পর্কের ৭৫ বছরে এবার একই বার্তা শোনা গেল চীনের প্রেসিডেন্ট জি জিনপিংয়ের বক্তব্যে। গলোয়ান সংঘর্ষের পর বড়সড় ধাক্কা খেয়েছিল ভারত-চীন দ্বিপাক্ষিক সম্পর্ক। পরিস্থিতি স্বাভাবিক করতে বারবার বৈঠক করেছে দু’পক্ষ। একইসঙ্গে শুল্ক যুদ্ধে ভারতকে পাশে চাইছে ড্রাগনের দেশ। এই আবহে চীনা প্রেসিডেন্টের বার্তাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে আন্তর্জাতিক মহল। 

Advertisement

৭৫ বছর পূর্ণ করেছে ভারত-চীন কূটনৈতিক সম্পর্ক। সেই উপলক্ষ্যে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানান জিনপিং। বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে একসঙ্গে কাজ করার ইচ্ছাপ্রকাশও করেন। জিনপিংয়ের কথায়, ‘পারস্পরিক সাফল্যে অংশীদার হয়ে এগিয়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত। ভারত-চীন সম্পর্কের উন্নতি তারই উদাহরণ। এই সম্পর্ক ড্রাগন-হাতির ট্যাঙ্গো নৃত্যের মতো হওয়া উচিত। তাহলেই দেশ এবং দেশবাসীর সার্বিক উন্নতি সম্ভব।’ সংবাদমাধ্যম সূত্রে খবর, বিভিন্ন ইস্যুতে যৌথভাবে কাজ করার বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি মুর্মুও। 
পাকিস্তান থেকে শুরু করে পূর্ব লাদাখ। বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বারবার তলানিতে ঠেকেছে ভারত-চীন সম্পর্ক। তবে ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পরেই বিশ্ব রাজনীতির চিত্র অনেকটা বদলেছে। শুল্ক নিয়ে লড়াইয়ে ভারতকে পাশে চাইছে চীন। তাই পুরনো শত্রুতা ভুলে শান্তিপূর্ণ সহাবস্থানের পথে হাঁটতে চাইছেন জিনপিং। 

সম্পর্কিত সংবাদ