Bartaman Logo
১০ জুন, ২০২৬

পাক মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত

পাক মন্ত্রীর এক্স অ্যাকাউন্ট ব্লক করল ভারত
  • ৩০ এপ্রিল, ২০২৫ ০৪:০০
Prefer us on Google

নয়াদিল্লি: পহেলগাঁও কাণ্ডের পর পাল্টে গিয়েছে পরিস্থিতি। সিন্ধু জল থেকে কূটনৈতিক— পাকিস্তানের উপর একের পর বিধিনিষেধ আরোপ করেছে ভারত। ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেলের পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের এক্স হ্যান্ডলটি ব্লক করে দিল ভারত। পহেলগাঁওয়ে জঙ্গি হামলাকে ‘সাজানো’ ঘটনা এবং ভারত সরকারের ব্যর্থতাতেই হামলা বলে উল্লেখ করেছিলেন তিনি। জম্মু ও কাশ্মীর সম্পর্কে ‘ভুয়ো তথ্য ও খবর’ ছড়ানোয় কোপে পড়ে খাজার এক্স হ্যান্ডলটি। এদিকে, এদিন শ্রীনগরের আর্মি পাবলিক স্কুল, আর্মি ওয়েলফেয়ার হাউজিং অর্গানাইজেশনের ডেটাবেস ও বায়ুসেনার প্লেসমেন্ট পোর্টাল হ্যাকের চেষ্টা করে পাকিস্তানি হ্যাকাররা। আইওকে হ্যাকার নামে ওই পাক হ্যাকারদের চেষ্টা অবশ্য ব্যর্থই হয়েছে। কারণ দ্রুত ওই হ্যাক সাইটগুলিকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ওই সাইটগুলিকে হ্যাকার-মুক্ত করা হয়।

Advertisement
Advertisement
সম্পর্কিত সংবাদ